সবুজে ঘেরা পথে হাঁটতে আমার খুব ভালো লাগে । নদীর পাড়ে বসে ঠাণ্ডা হওয়া খেতে আমার খুব ভালো লাগে । নদীর হিম শীতল পানিতে গোসল করতে আমার খুব ভালো লাগে । বিকাল বেলা প্রকাণ্ড গাছের নিচে ঠাণ্ডা বাতাস আমার খুবই প্রিয় । পুকুরপাড়ে বরশী দিয়ে মাছ ধরলে আনান্দ আর ধরে না। মাছ ধরা আমার শখ ও বটে ।
সবাই মিলে বাস ভ্রমন আমার ভাললাগে । ট্রেন হলে তো কথাই নেই । সমুদ্রের পাড়ে খালি পায়ে হাঁটতে আমার খুব ভালো লাগে ।
কিন্তু ভালো লাগার জিনিস গুলো আজ কেন যেন আমার কাছে নেই । তাইতো খুব মিস করি সেই পুকুরপাড়ে মাছ ধরার সময় গুলো ।
মিস করি নদীর পাড়ের সেই দৃশ্য গুলো । সেই ফিলিংস গুলো বোঝানো যাবে না কাওকে ।