আমার ছাত্র জীবন বেশির ভাগই কেটেছে মেস এ । মেসের পাতলা ডাল সারা জীবনই খেয়ে অভ্যস্ত আমি। আমার পরিবার থেকে ক্লাস ফাইভ থেকেই দূরে রয়েছি । প্রথম জীবনে কিছুটা কষ্ট পেতাম আপন জনদের ছেড়ে থাকার কারনে । কিন্তু পরবর্তীতে সেটা সয়ে গেছে । যদিও মাঝে মাঝে এখনও মনে পড়ে আপন জন দেরকে , যখনই মন কাদে তখনই ছুটে যাই আমার প্রিয় জন্মভূমি , আমার গ্রামে । অনেক ভালো লাগে তখন ।
যদিও এখন ও দূরে আছি তাদের ছেড়ে , কিন্তু আপন জনদের কে কখনও কি ভুলে থাকা যাই । কখনোই না । অনেক সময় তাদের মনে পড়ে , কাঁদায় তাদের স্মৃতি গুলো । তার পরও আমি এখন দূরে , হইত জীবনের প্রয়োজনে । এটাই জীবনের নিয়ম তাই । কর্ম জিবনেও একই সমেস্যা । কোথায় কার পোস্টিং দেই তার কোন ঠিক নাই । এভাবেই চলছে মানুষের জীবন । হইত এটাই মেনে নিতে হয় সবাই কে ...