খুলনার আজকের আবহাওয়া

desh2(64)
Published in
#life
Words
109
Reading
1 min
Listen
Play
8y

খুলনাতে আজ সকাল থেকে আবহাওয়া ভালই ছিল ,কিন্তু বিকাল তিনটার পর থেকে কাল বৈশাখী ঝড় শুরু হয়েছে । প্রচন্ড ঝড়ে গাছ গুলো নুইয়ে পড়ছে । এখন অনেক গাছে ফল ধরা শুরু হয়েছে ।। বিশেষ করে আম কেবল মাত্র বড় হতে শুরু করেছে । এই মুহূর্তে ঝড়ে আমগুলো ঝড়ে পড়ে অনেক ক্ষতি হয়ে যেতে পারে। এছাড়া মাঠে এখন অনেক রকম ফসল রয়েছে যা ঝড়ের কবলে পড়ে কৃষক ক্ষতির মুখে পড়তে পারে ।

আর তাছাড়া গরীব মানুষের ঘর বাড়ি ঝড়ে ক্ষতির সম্মুখীন হতে পারে। যদিও ঝড় এখনও পর্যন্ত সেই পর্যায়ে যায়নি। কিন্তু আরও বেশি ঝড় হয়ে মানুষের জীবন ঝুঁকির মধ্যে থেকেই যায়। যাইহোক ভালথাকুন, সুস্থ থাকুন, যেখানেই থাকুন নিরাপদ থাকুন ।

খুলনার আজকের আবহাওয়া | Ecency