ছবিতে দেখা যায় একটি কুকুর তার বাচ্চাদের দুধ খাওয়াচ্ছে । এরা কুকুর হলেও তার বাচ্চার কাছে সে মা । আর মায়ের গুরুত্ব সবার ভিতরে অসামান্য।একটি মা কুকুর প্রায় ৩-৮ টি বাচ্চা দেয় । এই বাচ্চাদের জন্য প্রচুর দুধ উৎপাদন দরকার । আর সে জন্য মাকে প্রচুর খেতে হয়। তাইতো মা সারা দিন খাবারের খুজে ঘুরে বেড়ায় । যখন বাচ্চারা ক্ষুধার্থ হয় মা ছুটে আসে তাদের খাবার খাওয়াতে । খুধার্থ বাচ্চারা মাকে দেখে উল্লাসে মেতে উঠে । দুধ খাওয়ার প্রতিযোগিতা শুরু হয়ে যায় । এটায় তাদের প্রতিদিনের চিত্র ।
কখনও কোন বাচ্চা নিখজ হলে মা হতাশ হয় কাঁদতে থাকে তার প্রিয় বাচ্চার জন্য । যদি কখনও মা আসতে দেরি করে বাচ্চার অপেক্ষার প্রহর গুনে ।কখন তার মা আসবে । মা আসলে তারা দুধ পান করে পরস্পর খেলা শুরু করে । মা কুকুর সেটা দেখে বেশ আনন্দ পায় । এভাবেই কেটে যায় কুকুরের দিন গুলো । আসলে মা সব প্রানির কাছেই এক পরম পাওয়া । যার কোন তুলনা হয় না । মা ছাড়া সব শিশুরা নিঃস্ব , অসহায় ।