কথাই আছে কষ্ট না করলে কেষ্ট মেলে না । আলস বসে থাকলে কেও জীবনে উন্নতি করতে পারেনা । জীবনে যারা সফল হয়েছে তারা পরিশ্রম করেই সফল হয়েছে । এমনি এমনি কেও কিছু করতে পারিনি । মনিষীদের জীবনী পড়লে বোঝা যায় তারা আসলে কতটা পরিশ্রম করে সফল হয়েছেন। তারা বার বার ব্যর্থ হয়েও থেমে জাননি । টমাস আলভা এডিসন এক হাজার বার ব্যর্থ হয়েছিলেন যখন তিনি বৈদুতিক বাল্ব তৈরি করার চেষ্টা করেছিলেন । তার পর তিনি সফলতা পান ।রবার্ট ব্রুসের কথা আমরা সবাই জানি ।
আসল কথা হল জীবনে কিছু পেতে হলে বা সফল হতে হলে পরিশ্রমের বিকল্প নেই ।পরিশ্রম আপনাকে করতেই হবে । অথবা ব্যর্থতার গ্লানি নিয়েই বেঁচে থাকতে হবে । অনেকেই কিছুটা প্রচেষ্টাই ব্যর্থ হলে ভেঙ্গে পরেন ।তখন হতাশা তাদের সফলতার প্রধান আন্তরাই হয়ে দাঁড়াই ।কাজেই কখনও হতাশ হওয়া চলবে না যদি আপনি ব্যর্থ হতে না চান ।