মানুষ প্রকৃত বন্ধু চিনতে পারে যখন সে কোন বিপদের মুখে পথিত হয় । বিপদে না পড়লে আসল বন্ধু চেনা যায় না। বিপদের মুখে যখন মানুষ দুর্বল হয়ে পড়ে তখন তার অন্য বন্ধুদের সাহায্য দরকার পড়ে । কিন্তু অতি চালাকি বন্ধুরা সেই সময় নিজেদের কাজে ব্যাস্ত থাকে । অপরকে সাহায্য করার মন মানুষিকটা তখন তার থাকে না । বন্ধুর দুঃখ কষ্টকে সে পাত্তাই দিতে চাই না। এটাই হল ভণ্ড বন্ধুর নমুনা । কিন্তু যারা প্রকৃত বন্ধু তারা কখনই বন্ধুদের ছেড়ে যায় না । কষ্টের সময় তারা বন্ধুকে সাহায্য করতে সদা প্রস্তুত থাকে ।
কিন্তু সু সময়ের বন্ধুরা আবার ফিরে আসে যখন সে আবার সুসময়ে আসে দাঁড়ায় । প্রকৃত বুদ্ধিমানরাই তখন তাকে চিনতে পারে এবং দূরে ঠেলে দেই । কারন সে বুঝতে পারে দুঃসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু। যাইহোক দুঃসময়ে বন্ধুকে সাহায্য করুন , বন্ধুর আস্থা অর্জন করুন । কাআরন একজন আস্থা ভাজন বন্ধুই পারে আপনার বিপদের সময় পাশে দাড়াতে ।