আমরা প্রায় সব মুসলিম একজন কাঙ্খিত ব্যক্তির জন্য অপেক্ষা করছি। যিনি রসূল সল্লল্লাহু আলাইহু ওয়া সাল্লামের বংশধর। যিনি এই জুলুমের দুনিয়ায় শান্তি প্রতিষ্ঠা করবেন, দুনিয়া সুখে-শান্তিতে ভরে যাবে। কে তিনি? তিঁনি ইমাম মাহাদি (রাঃ)। কিন্তু আপনি কি নিশ্চিত ইমাম মাহাদি আসলে আপনি তাঁকে চিনতে পারবেন? বর্তমান দাজ্জালি মিডিয়া কি আপনার কাছে ইমাম মাহাদির পরিচয় জানাবে? নাকি তারা ইমাম মাহাদিকে ভিলেন হিসেবে পরিচয় করিয়ে দিবে?
.
উত্তরটা সকলেরই জানা। বিশেষ করে চলমান ছাত্র আন্দোলনে বিষয়টি সকলের কাছেই পরিষ্কার হয়ে গেছে। একের পর এক আক্রমণ, রাবার বুলেট ছোড়া, ছাত্রলীগের মারমুখী একশন, ছাত্র-ছাত্রীদের নির্যাতন সবকিছুকেই গুজব হিসেবে উড়িয়ে দেয়া হয়েছে। দেশের অধিকাংশ মানুষ সত্য কী তা জানে না। তারা মনে করছে আসলেই বোধয় এসব গুজব। সরকার সব দাবী মেনে নিয়েছে, দেশে কোনো বিশৃঙ্খলা হয়নি। অথচ সত্য হচ্ছে তার ঠিক উল্টো। ইমাম মাহাদি রাঃ যখন আসবেন তখন তাঁকে নিয়েও এমন করা হবে। তাঁকে পরিচয় করিয়ে দেয়া হবে এক নাম্বার সন্ত্রাসী হিসেবে। তাঁর সম্পর্কে মিথ্যা অপবাদ দেয়া হবে। কেবল প্রকৃত মুমিনরাই তাঁকে চিনতে পারবে।
.
এই দাজ্জালি মিডিয়াগুলো সব সময় তাগুতের গোলামি করে এসেছে। তাগুতের নির্দেশে তারা জনগণকে এমন তথ্য গেলায় যার সাথে সত্যের সম্পর্ক বহুদূরের। বর্তমান ঘটনাগুলো যারা গভীরভাবে পর্যবেক্ষণ করছেন তাদের কাছে সহজেই তা বোধগম্য হওয়ার কথা। মানুষ নিজের চোখকে বিশ্বাস করছে না, নিজের কানের প্রতি আস্থা রাখছে না। তারা ভাবছে সবকিছু বানোয়াট। কোথাও কিছু হয়নি। অথচ সত্য দিবালোকের মত স্পষ্ট। অন্তরে বক্রতা না থাকলে সহজেই সবকিছু বুঝার কথা।
.
তাই আমাদের উচিত এখন থেকে সতর্ক হয়ে চোখ কান খোলা রাখা। দাজ্জালি মিডিয়া ও তাগুতের তাবেদারদের প্রতি আস্থা না রেখে নিজেরা সত্য অনুসন্ধান করার চেষ্টা করা। বিশ্বে কী ঘটছে তা সম্পর্কে সঠিক মিডিয়ার মাধ্যমে সঠিক তথ্য জানার চেষ্টায় লিপ্ত থাকা। নাহয় হয়তো দেখা যাবে তাদের সাথে তাল মিলিয়ে আমরাও হকপন্থীদের নিজেদের অজান্তেই শত্রু হিসেবে ভাবছি অথচ তারা হচ্ছে উম্মাহর রাহাবার।
.
আল্লাহ্ তা'আলা আমাদের সত্য চিনতে পারার তৌফিক দিন।
.
#Dawah
This post is from a low-reputation account and contains an unverified outbound link. Be cautious before clicking external links.