Hello friends how are you all?Hope you all doing great, i am also well by the grace of almighty ALLAH.
Today i just going to share my cooking, today i will share Pumpkin flower pokora Recipe.
[ ] প্রথমত ফুলগুলোর পরাগ রেনু হাত দিয়ে বের করে নিলাম। এরপর ফুলগুলোকে ভালোভাবে ধুয়ে রেখে দিলাম।
[ ] একটি বাটিতে মুসুর ডাল বাটা, চালের গুড়ো, বেসন নিয়ে মেখে নিলাম।
[ ] এরপর একে একে আদা-রসুন বাটা, মরিচ গুড়ো, হলুদ গুড়ো, গরম মসলা গুড়ো, পরিমাণ মত লবণ ও ধনেপাতা দিয়ে মেখে নিলাম। এরপর একটু একটু করে পানি দিয়ে ভালোভাবে সব উপকরণ মেখে মিশ্রণটি তৈরি করে নিলাম।
[ ] মিশ্রণটি খুব বেশি পাতলা বা ঘন না করে কুমড়ো ফুলে মেখে নেওয়া যায় এমন করে তৈরি করলাম।
[ ] ভাজার জন্য পরিমাণ মত তেল কড়াইতে নিয়ে গরম করার জন্য চুলায় দিয়ে দিলাম।
[ ] এবার একটি করে ফুল মিশ্রণটিতে নিয়ে ভালোভাবে মিশ্রণটি লাগিয়ে গরম তেলে দিয়ে দিলাম।
[ ] ভাজার সময় পকোড়া বাদামী বর্ণের হয়ে গেলে তুলে নিলাম। এক এক করে সবগুলো ভেজে নিলাম। অতিরিক্ত তেল টেনে নেয়ার জন্য টিস্যুর উপর পকোড়া গুলো রাখলাম।
[ ] সাধারণত কুমড়ো ফুলের পকোড়া গরম ভাত বা খিচুড়ির সাথেও খাওয়া যায়। আমি টমেটো সস দিয়েই পরিবেশন করলাম।