This content was muted by ASEAN HIVE COMMUNITY moderators for not following community guidelines.

শুকনা চাউলের গুড়া দিয়ে চিতাই পিঠা তৈরি। Chitoi Pitha Recipe.

Words
485
Reading
3 min
Listen
Play
1y

1000057503.jpg

আসসালামু আলাইকুম আশা করছি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন। আবারো ফিরে এলাম আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপিটি হচ্ছে শুকনা চাউলের গুড়া দিয়ে চিতই পিঠা তৈরি। আশা করছি আমার এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লাগবে।
তো চলুন রেসিপিটি শুরু করি।

Assalamu Alaikum, I hope everyone is doing very well. I am back with a new recipe for you. My recipe today is Chitai Pitha made with dry rice powder. I hope you will like this simple recipe of mine.
So let's start the recipe.

1000057450.jpg

এখন আমি এখানে দুই কাপ চাউলের গুড়া এবং স্বাদ মতন লবণ নিয়েছি। নরমাল পানি দিয়ে মাখিয়ে নিব।

Now I have taken two cups of rice powder and salt to taste. I will mix it with normal water.

1000057454.jpg

৩০ মিনিট ভিজিয়ে রেখেছি এভাবে। ৩০ মিনিট পরে আমি আবারো এটাকে ভালোভাবে মাখিয়ে নিব। এতে করে সুন্দর একটা বেটার তৈরি হবে। আমি আবারো একটু পানি দিয়েছি আর ঘনত্বটা কেমন হবে দেখিয়ে দিচ্ছি।

I have soaked it for 30 minutes like this. After 30 minutes I will knead it well again. This will make a nice batter. I have added a little water again and am showing you how thick it will be.

1000057464.jpg

এরকম ঘনত্ব তৈরি করে নিতে হবে ছবিতে একটু খেয়াল করলেই বোঝা যাবে।

You have to create such a density, you can understand it by looking at the picture a little.

1000057472.jpg

এখন আমি একটা মাটির চুলায় মাটির সাজ বসিয়ে দিয়েছি। ভালো করে গরম করে নিতে হবে। চোলার জাল টা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। বেশি জোরে জ্বাল দিলে পিঠা ফুলকো হবেনা নিচে পুড়ে যাবে। চুলার জ্বাল যত ধীরে হবে পিঠা ততই সুন্দর হবে।

Now I have placed the clay decoration in a clay oven. It needs to be heated well. The grate of the oven must be kept on medium. If the heat is too high, the pitha will not be fluffy and will burn at the bottom. The lower the heat of the oven, the more beautiful the pitha will be.

1000057473.jpg

ছাচের মাঝে বেটার আমি দিয়ে দিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব।

I have put the batter in the middle of the mold. Now I will cover it with a lid.

1000057499.jpg

যখন ঢাকনার চারপাশ দিয়ে ভাপ উঠতে শুরু করবে ঠিক তখনই আবার ঢাকনাটা খুলে নিব।

Just when steam starts to rise around the lid, remove the lid again.

1000057494.jpg

আলহামদুলিল্লাহ অনেক সুন্দর পিঠা তৈরি হলো। আমি বাকি যেগুলো ছিল সবগুলো ঠিক একই ভাবে তৈরি করে নিয়েছি। আর সব পিঠাগুলোই অনেক অনেক সুন্দর হয়েছে। খেতেও দারুণ সুস্বাদু।

Alhamdulillah, very beautiful pitha was made. I made all the rest in the same way. And all the pitha turned out very beautiful. They are also very delicious to eat.

1000057498.jpg

আশা করছি আমার এই সহজ রেসিপিটি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা সকলে ভাল থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মত বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম।

I hope you have understood this simple recipe of mine. I bid you all good and healthy, assalamu alaikum.

শুকনা চাউলের গুড়া দিয়ে চিতাই পিঠা তৈরি। Chitoi Pitha Recipe. | Ecency