প্রকৃতি সব সময় মানুষকে কাছে টানে তার সুন্দর্য দারা । মানুষ মুগ্ধ হয়ে চেয়ে থাকে সেই সুন্দর্য অবলকনের জন্য । বিশেষ করে সবুজ গাছ পালা মানুষের প্রকৃত বন্ধু যা আমাদের শুধু বাহ্যিক দিক দিয়েই সাহায্য করে না বরং প্রতিনিয়ত আমাদেরকে অক্সিজেন
দিয়ে আমাদের বাচিয়ে রেখেছে এই গাছ । গাছ ছাড়া পৃথিবীতে মানুষতো নয়ই কোন জীব বসবাস করতে পারত না ।
একেকটি গাছ আমাদের একেক ভাবে সাহায্য করে । কিছু গাছ আমাদের কাঠ দেয় । কিছু ফল দিয়ে আমাদের খাদ্যের চাহিদা মিটায় । কিছু গাছ ছায়া দিয়ে আমাদের রোদের তাপ থেকে রক্ষা করে , কিছু গাছ ঔষাধ তৈরিতে লাগে । এই ভাবে সব গাছ কোন না কোন কাজে লাগে । কাজেই গাছ আমাদের সব সময় পাশে থাকে । আমাদের উচিত আরও বেশি বেশি গাছ লাগানো ।