[BAN/ENG] মাতৃভাষা দিবসে, বাংলা ভাষায়: সুস্বাদু ফুলকপির পাকোড়া রেসিপি | On Mother Language Day in Bengali: Recipe of delicious Cauliflower Pakora

Words
1144
Reading
6 min
Listen
Play
5y

বাংলা/BANGLA

আপনাদেরকে অভিবাদন,
সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা। যেহেতু আজকে মাতৃভাষা দিবস, তাই আমি আজকে প্রথম বারের মত আমার মাতৃভাষা বাংলায় পোস্ট করতে যাচ্ছি!

আমি আলিশা আরো একবার ফিরে এলাম সহজ একটি সন্ধ্যার নাস্তার রেসিপি নিয়ে। আমার হালকা নাস্তা তৈরির জন্য প্রচুর আকাঙ্ক্ষা আছে, তাই আমি প্রায়শই নতুন জিনিস তৈরি করার চেষ্টা করি। আজ আমি ফুলকপি দিয়ে একটি হালকা নাস্তা তৈরি করেছি যার নাম ফুলকপি পাকোড়া

InShot_20220221_224303929.jpg

এটি তৈরি করতে আপনার বেশি সময় এবং উপকরণ লাগবে না। তবে যারা ফুলকপি পছন্দ করেন তাদের জন্য এটি খুবই সুস্বাদু এবং স্বাস্থ্যসম্মত একটি খাবার। আমি একজন ফুলকপি প্রেমী তাই আমি এই হালকা নাস্তার একজন বড় ভক্ত।

উপকরণ:

  • ১ কাপ বেসন
  • ১/২ টেবিল চামচ হলুদ গুঁড়া
  • ১ টেবিল চামচ লাল মরিচের গুঁড়া
  • ১/২ টেবিল চামচ কালোজিরা
  • লবণ (আপনার স্বাদ অনুযায়ী)

IMG_20220218_172750.jpg

এই পাকোড়া তৈরি করতে খুব একটা ঝামেলা নেই। তো চলুন শুরু করা যাক আমাদের রান্নার প্রক্রিয়া!

রান্নার প্রক্রিয়া:

  • প্রথম ধাপ:
    প্রথমে, আপনার ফুলকপিকে ছোট ছোট টুকরো করে কাটুন তবে খুব কম বা খুব বড় নয়। তারপর সেগুলোকে ৩/৪ বার করে পানিতে ধুয়ে ফেলুন। যেহেতু ফুলকপিতে খুব সহজেই পোকামাকড় খুঁজে পাওয়ার সম্ভাবনা রয়েছে, তাই সঠিকভাবে ধুয়ে ফেলুন।

IMG_20220218_170930.jpg

তারপর একটি পাত্র নিন এবং প্রায় ১ কাপ পানিতে ১ চিমটি হলুদ এবং ১ চিমটি লবণ নিন। পানি ফুটতে দেখলে গরম পানিতে ফুলকপির টুকরোগুলো ছেড়ে দিন। এখন ৩/৪ মিনিটের জন্য সেগুলোকে সিদ্ধ করুন। পানি না ফোঁটা পর্যন্ত ফুলকপির টুকরোগুলোকে পানিতে ছাড়বেন না। ভালোভাবে সিদ্ধ না হলে স্বাদ ভালো হবে না।

ফুলকপির টুকরোগুলোকে ৩/৪ মিনিট সিদ্ধ করার পরে অবশিষ্ট পানি ঝেড়ে নিন এবং অতিরিক্ত পানি শুকানোর জন্য একটি প্লেটে রাখুন।

IMG_20220218_172744.jpg

  • দ্বিতীয় ধাপ:
    এখন বেসনের লিকুইড তৈরির পালা। এর জন্য আপনাকে ১ কাপ বেসন নিতে হবে। বেসন পাকোড়া তৈরির খুব জনপ্রিয় উপাদান এবং খুব সহজেই আপনি মুদি দোকানে এটি খুঁজে পাবেন। এমনকি এটি স্বাস্থ্যের জন্যও উপকারী।

IMG_20220218_172739.jpg

এবার বেসন নিন এবং তার সাথে অন্যান্য উপকরণ (হলুদ গুঁড়া, লাল মরিচ গুঁড়া, কালোজিরা এবং লবণ) যোগ করুন। ভালো করে মিশিয়ে নিন। এবার অল্প অল্প করে পানি মেশান। উপাদানগুলোকে ধীরে ধীরে পানির সাথে মিক্সড করুন তবে খেয়াল রাখবেন যাতে খুব বেশি পানির ফলে পাতলা না হয়ে যায়।

IMG_20220218_182013.jpg

  • তৃতীয় ধাপ:
    বেসনের লিকুইড প্রস্তুত হলে সিদ্ধ ফুলকপির টুকরোগুলোকে তার সাথে ভালো করে মিশিয়ে নিন। আমি লিকুইডের সাথে খুব বেশি মশলা যোগ করিনি। তবে আপনি চাইলে গোল মরিচসহ আরও কিছু মশলা যোগ করতে পারেন। অতিরিক্ত স্বাদের জন্য টেস্টিং সল্টও যোগ করতে পারেন। যদিও শুনেছি টেস্টিং সল্ট এড়িয়ে চলাই ভালো যেহেতু এটা আমাদের স্বাস্থ্যের জন্য খুব একটা উপকারী নয়। টেস্টিং সল্ট যোগ করলেও পরিমাণমতো যোগ করুন।

IMG_20220218_182129.jpg

  • চতুর্থ ধাপ:
    ফুলকপিগুলো ভালোভাবে লিকুইডে মেশানোর পর ছেড়ে দিন। একটি কড়াই নিয়ে তাতে পরিমাণমত তেল দিন। পাকোড়া ভাঁজার জন্য যতটা তেল লাগে আর কি। তেল যথেষ্ট গরম কিনা যাচাই করে নিন। তেল গরম হলে ফুলকপিগুলো একে একে ছেড়ে দিন।

IMG_20220218_182817.jpg

  • পঞ্চম ধাপ:
    ফুলকপির টুকরোগুলো সোনালি বাদামী বর্ণ না হওয়া পর্যন্ত তেলে ভাজুন। সোনালি বাদামী হয়ে গেলে বাড়তি তেল ঝরিয়ে একটি প্লেটে পরিবেশন করুন। আপনি আপনার পাকোড়া টমেটো সস, চিলি সস, মেয়োনিজ বা আপনার ইচ্ছামত আইটেমের সাথে পরিবেশন করতে পারেন। আপনার সুস্বাদু সহজ ফুলকপি পাকোড়া রেডি!!

খুব সহজ তাই না? এই রেসিপিটি চেষ্টা করে দেখতে ভুলবেন না এবং আপনার কাছে এটা কেমন লেগেছে আমাকে জানাতে ভুলবেন না। পরের বার আমি আরেকটি সহজ এবং এক্সাইটিং রেসিপি নিয়ে ফিরে আসব। ততক্ষণ পর্যন্ত আমাকে সাপোর্ট করতে থাকুন!!

ইংরেজি/ENGLISH

Hello Everyone,
Happy International Mother Language Day to all. Since today is Mother Language Day, so I am going to post in my mother tongue for the first time.

This is Alysha came back again with another easy evening snack. I have huge cravings for snacks so I try new things more often. So today I have made a snack with Cauliflower and it is called Cauliflower Pakora.

InShot_20220221_224303929.jpg

You don't need much time and ingredients to make this. But it's is freaking tasty for those who love cauliflower. I am a huge cauliflower lover so I am a big fan of this snack.

Ingredients:

  • 1 cup Chickpea flour
  • 1/2 tablespoon turmeric powder
  • 1 tablespoon red pepper powder
  • 1/2 tablespoon black cumin
  • Salt (as per your taste)

IMG_20220218_172750.jpg

There is not much hassle to make this snack. So let's get started with our cooking process!

Cooking process:

  • Step 1:
    At first, cut your Cauliflower in little pieces but not too little or not too big. Then wash it very 3-4 times. As you know there is a huge possibility of finding a bug in Cauliflower. So wash it properly.

IMG_20220218_170930.jpg

Then take a pot and add about 1 cup of water pinch of turmeric and a pinch of salt. When you see the water boiling add your Cauliflower. Boil it for about 3-4 minutes. You must have to wait until the water boil only then you should add your Cauliflower. Don't add your Cauliflower too soon. Else it won't taste good.

After boiling your Cauliflowers for 3-4 minutes drain the water and put it to a plate to drain the excess water.

IMG_20220218_172744.jpg

  • Step 2:
    Now it's time to make the batter. For this, You have to take 1 cup Chickpea flour. Chickpea flour is very popular and easily you can find it in grocery stores. It is really good for health I heard.

IMG_20220218_172739.jpg

Now take your Chickpea flour and add other ingredients (turmeric powder, red pepper powder, black cumin and salt). Mix it well. Now add a little bit of water and mix it. Do it continuously but make sure you don't add too much water or else it will be too watery.

IMG_20220218_182013.jpg

  • Step 3:
    When the batter is ready add your boiled Cauliflower. Mix it properly. I haven't added too much spice to this batter. But if you want you can add more spice like black pepper. You can also add tasting salt. Although it is better to avoid tasting salt as I heard it is not too good for our health. And if you are adding it make sure you are not adding too much of it.

IMG_20220218_182129.jpg

Step 4:
After mixing the Cauliflowers properly leave it. Take a pan and put oil. Put as much oil where you can deep fry your pakora. Check if the oil is hot enough. When the oil is hot put your Cauliflowers in the oil one by one.

IMG_20220218_182817.jpg

Step 5:
Deep fry it until it's golden brown. When they are golden brown drain the excess oil and serve it to the serving plate. You can serve your pakora with tomato sauce, chilli sauce, mayonnaise or whatever sauce you want. And that's it your tasty easy Cauliflower Pakora is ready!!

Easy isn't it? Make sure to try this recipe and do let me know if you've enjoyed it or not. Next time I'll be back with another easy and exciting recipe. Till then keep supporting me!!

image1.png

About Myself 🥰
I am Alysha Khan. I am so glad to be a part of this awesome platform. I love to create various kind of content on Hive Blockchain. Although I am not experienced blogger at all, but always I try to give something creative so that you can enjoy. I am also a proud member of theterminal@theterminal. The members of The Terminal are very friendly. Through them I got the basic idea about Hive. If you are a newbie on Hive, then you should join us for basic learning about Hive Blockchain. Join our discord server by clicking the banner.
  • Photos were taken with Realme 7 Pro
  • Thumbnail created with InShot
  • Footer created with various apps
  • BDCommunity logo downloaded from the profile photo of bdcommunity@bdcommunity
  • Other stuffs downloaded from #hive-assets channel of The Terminal Discord Server

unknown-2.png

All content is mine unless otherwise stated

be-alysha@be-alysha

[BAN/ENG] মাতৃভাষা দিবসে, বাংলা ভাষায়: সুস্বাদু ফুলকপির পাকোড়া রে... | Ecency