কেউ বলে আমাদের জীবন অনুষ্ঠান বিচিত্র। এর অপার আয়োজনে যে যার মতো নিজেকে জড়িয়ে নেয়।কিন্তু চিরকাল কিছু মানুষ চিরায়ত কায়ক্লেশ আর প্রকৃতির নিয়মের পদাঙ্কগামী হয়েছে।আমাদের সমাজ বাস্তবতায় উঠতি বয়সি আর জীবন গঠনে আবদ্ধ হয়ে শহরকে কতটা যান্ত্রিক আর হা-শূন্য করে রেখেছি তা আর দেখতে পাই না। এখানে, আবেগকে চেপে রেখে রূদ্ধশ্বাষ নিঃশ্বাসকে পূঁজি করে পথ চলা হয়।
সেদিন রাস্তার ধারে দঁাড়িয়ে ছিলাম কিছুক্ষণ। শুনশান পথচলা, ব্যস্ত নগরী, মানুষগুলো ঠিক যেন সদ্য গর্ত থেকে বের হওয়া পিলপিল পিপীলিকার মতো। চলছে আর চলছে। গন্তব্যে পৌছানো চাই যেকোনো মূল্যে, এই শহর সত্যিই জাদুর শহর।। দম বন্ধ হোক আর না হোক, হঁাটা থামায় না কেউ। এক শ্রেনির মানুষ একটু আলাদা, তাদের বেলা দুবেলা কথা বলা চাই, শেষ বয়সের প্রতিফলন বলে এড়িয়ে চলে ছদ্মবেশী পিপীলিকারা। মানব সমপ্রদায় কৃত্রিমতায় আবদ্ধ।দোষ দিয়ে লাভ নেই। নির্বাক উপলব্ধি হয়ে ধ্বনি -প্রতিধ্বনি হয় শেষটায়, জীবন আর এই জীবিকাখানি দামামা বাজিয়ে আমাদের প্রতিদিনের যুদ্ধমন্চে দাঁড় করায়, ইচ্ছায় কিংবা অনিচ্ছায়।।।।।