কিছু মারাত্বক ঔষধ

as-abir(45)
Published in
#help
Words
331
Reading
2 min
Listen
Play
8y

image
(Source:বাংলাদেশের খবর)

অনেকেই সুস্বাস্থ্যের জন্য নানা ধরনের ওষুধ সেবন করেন। এসব ওষুধের মধ্যে রয়েছে নানা ধরনের ভিটামিন ও সাপ্লিমেন্ট। এসব সাপ্লিমেন্টের কোনো কোনোটি স্বাস্থ্যের মারাত্মক ক্ষতিও করতে পারে। এ লেখায় তুলে ধরা হলো তেমন কিছু সাপ্লিমেন্টের কথা। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ফক্স নিউজ।
বাজারে প্রায় ১৫ হাজার সাপ্লিমেন্ট পাওয়া যায়। এসব সাপ্লিমেন্ট বিষয়ে বিশেষজ্ঞ এলেন কিউনস বলেন, আইবুপ্রোফেন কিংবা অ্যাসপিরিনের মতো ওষুধ যেমন এফডিএ কর্তৃক পরীক্ষা করা হয়, তেমন এসব ওষুধ পরীক্ষা করা হয় না। আর এ কারণে এসব সাপ্লিমেন্টের নিরাপত্তা কিংবা কার্যকারিতাও সঠিকভাবে নির্ণয় করা হয় না।
কিউনেস বলেন, কিছু সাপ্লিমেন্ট কিডনি ও লিভারের ক্ষতির জন্যও দায়ী। এগুলো স্বাস্থ্যের ওপর খুবই বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে।
কিন্তু একজন ব্যবহারকারী কিভাবে বুঝবেন, কোন সাপ্লিমেন্ট স্বাস্থ্যের ক্ষতি করে এবং কোনটি করে না? এ বিষয়ে ড. মার্ক ময়াড বলেন, বাস্তবে ব্যবহারকারীদেরই ডায়েট সাপ্লিমেন্টগুলো পরীক্ষা করে দেখা উচিত যে, এগুলো দেহে কাজ করছে কি না।
এ বিষয়ে ড. ময়াড আরও বলেন, ‘ওজন হ্রাসের জন্য ব্যবহৃত প্রায় সব সাপ্লিমেন্টই খুবই উদ্বেগজনক। কারণ এগুলো রক্তচাপ বাড়ায় ও হৃৎস্পন্দন বৃদ্ধি করে। এটি মূলত বিপাক ক্রিয়া দ্রুত করার জন্য হয়ে থাকে।’
এছাড়া এসব সাপ্লিমেন্টের অন্যতম সমস্যা হলো এগুলোতে থাকা ভারি ধাতু। এসবের মধ্যে রয়েছে সীসা, আর্সেনিক ও পারদ। এসব পদার্থ দেহের মারাত্মক ক্ষতি করতে পারে।
কিউনেস বলেন, কোনো কোনো পর্যায়ে মানুষের সত্যিই সাপ্লিমেন্ট প্রয়োজন হতে পারে। যেমন একজন চিকিৎসক যদি পরামর্শ দেন তাহলে তা সেবন করা প্রয়োজন হতে পারে। কিন্তু এসবের ঝুঁকির বিষয়টি না জেনে সেবন করা মোটেই ঠিক নয়।
সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের কনজিউমার রিপোর্টস-এর পক্ষ থেকে সাপ্লিমেন্টের ওপর গবেষণা করা হয়েছে। এতে ১৫টি বহুল ব্যবহৃত সাপ্লিমেন্ট ব্যবহার করতে নিষেধ করা হয়েছে। এগুলো স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর বলে তারা মনে করছেন।
এড়িয়ে চলুন ১৫ সাপ্লিমেন্ট
১. ইয়োহিমবি (Yohimbe)
২. অ্যাকোনাইট (Aconite)
৩. ক্যাফেইন পাউডার (Caffeine powder)
৪. চ্যাপারেল (Chaparral)
৫. কল্টসফুট (Coltsfoot)
৬. কমফ্রে (Comfrey)
৭. জার্মানডার (Germander)
৮. গ্রেটার ক্যালেনডাইন (Greater celandine)
৯. গ্রিন টি এক্সট্রাক্ট পাউডার (Green tea extract powder)
১০. কাভা (Kava)
১১. লবেলিয়া (Lobelia)
১২. মেথিলসিনেফ্রাইন (Methylsynephrine)
১৩. পেনিরয়াল অয়েল (Pennyroyal oil)
১৪. রেড ইস্ট রাইস (Red yeast rice)
১৫. আসনিক অ্যাসিড (Usnic acid)

কিছু মারাত্বক ঔষধ | Ecency