মাত্র ৫ মিনিটে দারুণ সুস্বাদু ‘ম্যাগি ভেল স্ন্যাক্স’

as-abir(45)
Published in
#food
Words
206
Reading
1 min
Listen
Play
8y

image
Source

দারুণ মজার এই কুড়মুড়ে স্ন্যাক্স তৈরি করা হবে সকলের প্রিয় ম্যাগি ইনস্ট্যান্ট নুডুলস দিয়ে। উপকরণ লাগবে খুব সামান্য। বিকেলের চায়ের সাথে জমবে কিন্তু দারুণ!

ম্যাগি নুডুলস দিয়ে কত রকমের খাবারই তো তৈরি করা যায়। তবে আজ যে রেসিপিটি সুমনা সুমি জানাচ্ছেন, তা তৈরি কিন্তু একেবারেই সহজ। সময় লাগবে মাত্র ৫ মিনিট। দারুণ মজার এই কুড়মুড়ে স্ন্যাক্স তৈরি করা হবে সকলের প্রিয় ম্যাগি ইনস্ট্যান্ট নুডুলস দিয়ে। বিকেলের চায়ের সাথে জমবে কিন্তু দারুণ! মেহমান আপ্যায়নেও কম যাবে না। সাথে একটু মুড়ি যোগ করে নিলে ভালো লাগবে আরও বেশী।
image
Source

উপকরণ

  • ইনস্ট্যান্ট ম্যাগি নুডুলস ২ প্যাকেট
  • তেল ভাজার জন্য
  • মুড়ি ১কাপ
  • পেঁয়াজ কুচি ১টি
  • শসা কুচি ১/২ কাপ
  • টমেটো কুচি ১টি
  • ক্যাপ্সিকাম কুচি ১/২ কাপ
  • কাঁচামরিচ কুচি ৩-৪ পিস
  • ধনেপাতা কুচি ১/৪ কাপ
  • টমেটো সস ২ টেবিল চামচ
  • সরিষার তেল ১ টেবিল চামচ
  • লেবুর রস সামান্য
  • বাদাম ভাজা ইচ্ছেমত
  • ঝাল দেয়া যাবে ইচ্ছেমত।

প্রণালি

দেড় কাপের মত তেল গরম করে নিন।প্যাকেট থেকে নুডুলস নিয়ে আস্ত বা ভেঙে গরম তেলে ছাড়ুন। অল্প আঁচে হালকা বাদামি করে ভেজে তুলে তেল ছেঁকে নিন। ২ মিনিটের মাঝেই হয়ে যাবে।
একটি বড় বাটিতে হাত দিয়ে ভাজা নুডুলস ভেঙে নিন। নুডুলসের ২ প্যাকেট টেস্ট মেকার বা মশলা মিশিয়ে নিন। আস্তে আস্তে বাকি সব উপকরণ পাত্রে দিয়ে ভাল করে মিশিয়ে নিন।

তৈরির পরপর পরিবেশন করুন।

মাত্র ৫ মিনিটে দারুণ সুস্বাদু ‘ম্যাগি ভেল স্ন্যাক্স’ | Ecency