আমাদের গ্রাম

Words
375
Reading
2 min
5y

আমাদের গ্রাম

IMG20210710163703.jpg

ভূমিকা : আমাদের গ্রামের নাম সারাই । গ্রামখানি
গাইবান্ধা জেলার, গোবিন্দগঞ্জ থানায় অবস্থিত । গ্রামের পাশে'ই রয়েছে একটি বড় খাল। আমাদের গ্রামটি শষ্য শ্যামলে ভরপুর, গ্রামের চারিদিকে সবুজের মেলা। গ্রামে বিভিন্ন ফল মূলের গাছ, শাক সবজি, সকালের পাখির ডাক, বিকালের গুধূলি গ্রামটিকে করে তোলেছে এক শান্তির দ্বীপ।

শিক্ষাপ্রতিষ্ঠানঃএখানে বিদ্যা চর্চার জন্য রয়েছে মাদ্রাসা,পাঠাগার, ও একটি প্রাইমারী বিদ্যালয়। শিক্ষার সকল ধরনের ব্যবস্থা থাকাই ৮৮% মানুষ শিক্ষিত। গ্রামের মানুষজন অত্যন্ত সৎ ও একে অন্যের মঙ্গল প্রার্থী ।

সারাই হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা
IMG20210710163632.jpg

সারাই জামে মসজিদ
IMG20210710163638.jpg

সারাই সরকারি প্রাথমিক বিদ্যালয়
IMG20210710163615.jpg

আয়তন ও লোকসংখ্যা : আমাদের গ্রামটি গাইবান্ধা জেলার মাঝারি গ্রাম। গ্রামটি উত্তর-দক্ষিণে প্রায় এক কিলোমিটার দীর্ঘ এবং পূর্ব-পশ্চিমেও এক কিলোমিটার প্রস্থ। গ্রামে লোকসংখ্যা প্রায় তিন হাজার সাত শত। আমাদের গ্রামটি মিলনের অনন্য নজির এখানে বিভিন্ন ধর্মের লোকই মিলেমিশে শান্তিতে বসবাস করে। মনে হয় সকলে আমরা এক মায়ের সন্তান।

ভূ-প্রকৃতি : আমাদের গ্রামটি গ্রাম বাংলার এক সৌন্দর্যের প্রতীক । গ্রামের সম্পূর্ণ জমিই সমতল। মাঝেমধ্যে বসতবাড়ি ও তার চারপাশে বিভিন্ন ফলজ গাছপালা, ছোট-বড় বাঁশঝাড় গ্রামটিকে ঘিরে রেখেছে। গ্রামে পাশে খাল থেকে পানি ছেচ দিয়ে ফসল চাষাবাদ করে। বেশিরভাগ গ্রামের মানুষের জীবনের মূল উৎস কৃষি কাজ। এছাড়াও বিভিন্ন পেশার মানুষ আছে জেলে,কামার,কুমার রাজমিস্ত্রী ইত্যাদি। এদের জীবনযাপন কৃষি প্রধান।

যাতায়াত ব্যবস্থা :যোগাযোগ ব্যবস্থার দিক দিয়ে আমাদের গ্রাম অনেক উন্নত।গ্রামের রাস্তার মাধ্যমে গ্রামটি পাশের জাতীয় সড়কের সাথে যুক্ত হয়েছে। গ্রামের প্রধান সড়কগুলি হেয়ারিং এবং সরু। তাই জেলা সদরের সঙ্গে যোগাযোগ ব্যবস্তা খুব'ই সুন্দর । মানুষ প্রতিদিন এই রাস্তা দিয়ে চলাচল করে। তা ছাড়া সরকারের প্রচেষ্টায় যোগাযোগ ব্যবস্তা সহজ করার জন্য গ্রামের পাশ থেকে সরকারী বাস চালু করা হয়েছে। গ্রামের মাঝে গলিগুলোতে বর্ষাকালে কাদা হয়ে যায়। তাই গ্রাম প্রধানের নেতৃত্বে রাস্তাগুলোর কাজ চলিতেছে।

জাতীয় সড়ক
IMG20210710150627.jpg

গ্রামের আবহাওয়া : আমাদের গ্রামের আবহাওয়া খুব মলিন ও সুন্দর যা আপসশ্য চাষের জন্য অত্যন্ত উপযোগী । বিন্দুমাত্র কোনো শব্দদূষণ নেই। তাছাড়া গ্রামের মানুষ নিরীহ ও প্রকৃতি প্রিয়।গরম ঠান্ডা উভয় ঋতুতে গ্রাম ভিন্ন ভিন্ন রূপে পরিণত হয়। গ্রামের চার পাশে বন জঙ্গল থাকার কারণে গ্রামটি ছায়া ঢাকা সুনিবিড়।

উপসংহার : আমাদের গ্রাম আমাদের জেলার মধ্যে একটি আদর্শ গ্রাম।আমাদের গ্রাম দিন দিন উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে সৎ ও শিক্ষিত মানুষদের হাত ধরে। মানুষের মধ্যে সচেতনতা বাড়ার ফলে সবাই পড়াশুনার দিকে অগ্রসর হচ্ছে এবং অনেক ছেলে মেয়েরা বাহিরে গিয়ে পড়াশুনা চালিয়ে যাচ্ছে। আমরা আমাদের গ্রামের প্রতি গর্ব অনুভব করি এবং ভালোবাসি।

গ্রামের প্রতি অঘাত ভালোবাসা ও মমতা দিয়ে ভরা।
IMG20210710150419.jpg

আমাদের গ্রাম | Ecency