স্বল্প সময়ে শীতকালীন টমেটোর চাষে দ্বিগুণ লাভ হয়। চারা রোপনের পর ফলন পেতে দুই থেকে আড়াই মাস সময় লাগে। টমেটো পুষ্টি গুনে ভরা একটি সালাদ সবজি। টমেটোতে আছে আমিষ,শর্করা,খনিজ পদার্থ ও অন্যান্য পুষ্টি উপাদান। শীতকালীন টমেটো বপনের জন্য কার্তিক মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে তৃতীয় সপ্তাহ পর্যন্ত উপযুক্ত সময়। কার্তিকের শেষের দিকে চারা বপন করা হয়। চারা বড় হয়ে গাছ হলে প্রতি গাছ থেকে সাত থেকে আটবার টমেটো সংগ্রহ করা যায়। টমেটো কাচা পাকা দুই ভাবেই গাছ থেকে তোলা যায়।