আপেল খুবই উপকারী ফল। এটি নানা রোগ নিরাময়ে সহায়তা করে। আপেলে প্রচুর পরিমানে ফ্লাভোনল থাকে যা অগ্ন্যাশয়ের ক্যান্সার প্রায় ২৩% কমিয়ে দেয়। এটি কোলেস্টেরল, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে। আপেল হার্ট ও লিভার সুস্থ রাখে। আপেলে রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে। তাই সবার প্রতিদিন একটি করে আপেল খাওয়া উচিত।