বিফ ফ্রাইড রাইস

Words
367
Reading
2 min
Listen
Play
5y

IMG_20210519_154758623.PORTRAIT_2.jpg

হ্যালো বন্ধুরা। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজকে আপনাদের বিফ ফ্রাইড রাইস রান্না দেখাবো। এক ছোট ভাই ইন্ডিয়া থেকে Schezwan Fried Rice Masala আনছে। সে কয়েকদিন থেকে বলছে ভাই ফ্রাইড রাইস খাওয়ান আমার কাছে চাইনিজ একটা মসলা আঁচে ইন্ডিয়া থেকে আনছি। এইজন্য আজকে রান্না করে ফেললাম বিফ ফ্রাইড রাইস। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চলুন দেখে নেই আমি এখানে কি কি উপকরন ব্যাবহার করেছি।

প্রয়োজনীয় উপকরণঃ

IMG_20210519_143512034.jpg

চাল ২৫০ গ্রাম

ডিম ২ টি

গরুর মাংস ২৫০ গ্রাম

পিয়াজ কুঁচি ১/২ কাপ

কাঁচা মরিচ ৪-৫ টি

আদা বাঁটা ১/২ চামচ

রসুন বাঁটা ১/২ চামচ

কালো মরিচের গুড়া

বরবটি

টমাটো

আলু

গাজর

Schezwan ফ্রাইড রাইস মসলা

কর্ণ ফ্লাওয়ার ১ চামচ

লেবুর রস ১ চামচ

সয়া সস ২ চামচ

অয়েস্টার সস ১ চামচ

রোজমেরী পাতা

টমাটো কেচাপ

লবণ

কার্যপ্রণালীঃ

IMG_20210519_130401808.jpg

IMG_20210519_143542843.jpg

চাল নিয়ে ভালো করে ধুয়ে গরম পানিতে সিদ্ধ করে নিয়েছি। একটি প্লেটে নিয়ে ঠাণ্ডা করতে দিয়েছি। নরমাল ফ্রিজে রাখলে ভালো হবে। তাহলে রাইসটা অনেক ঝরঝরে হয়।

IMG_20210519_144217304.jpg

IMG_20210519_144329906.jpg

হাড় ছাড়া মাংস নিয়ে কুঁচি করে কেটে নিয়েছি। এবার মাংসের মধ্যে কর্ণ ফ্লাওয়ার, সয়া সস, অয়েস্টার সস, কালো মরিচের গুড়া ও লেবুর রশ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। ৩০ মিনিটের জন্য মেরিনেটের জন্য রেখে দিয়েছি। এখানে অয়েস্টার সস হাফ চামচ এবং সয়া সস ১ চামচ দিয়েছি।

IMG_20210519_143809008.jpg

কাঁচা সবজি, পিয়াজ, মরিচ, আদা ও রসুন এভাবে কুঁচি করে কেটে নিয়েছি। আলু গরম পানিতে পাঁচ মিনিট সিদ্ধ করে নিয়েছি।

IMG_20210519_145024001.jpg

IMG_20210519_145135095.jpg

IMG_20210519_145619539.jpg

IMG_20210519_152604156.jpg

প্যানে ২ চামচ পরিমাণ তেল দিয়ে আদা কুঁচি ও রসুন কুঁচি দিয়ে এক মিনিট ভেঁজে নিয়ে মানশ ছেঁড়ে দিয়েছি। সামান্য পানি দিয়ে ১০ মিনিট অল্প আঁচে সিদ্ধ করে নিয়েছি। মাংস সিদ্ধ হয়ে আসলে একটি বাটিতে তুলে নিয়েছি।

IMG_20210519_152338573.jpg

IMG_20210519_152440240.jpg

প্যানে আবার ২ চামচ পরিমাণ তেল দিয়ে পিয়াজ কুঁচি ছেঁড়ে দিয়েছি। পেঁয়াজ হালকা লাল হয়ে আসলে আলু, বরবটি ও টমাটো কুঁচি দিয়ে দিয়েছি। ২-৩ মিনিট মাঝারি আঁচে ভাঁজতে হবে।

IMG_20210519_152832811.jpg

IMG_20210519_152953760.jpg

সবজিগুলো একপাশে করে নিয়ে অপরপাশে ডিম দুটি ভেংগে দিয়ে এভাবে ভেঁজে নিয়েছি।

IMG_20210519_153236228.jpg

IMG_20210519_153425058.jpg

IMG_20210519_154816748.PORTRAIT.jpg

সবজি ও ডিম সব একসাথে মিক্স করে নিয়ে সিদ্ধ করে রাখা চাল দিয়ে দিয়েছি। এবার এক এক করে Schezwan মসলা, অয়েস্টার সস (১/২ চামচ), সয়া সস (১ চামচ), টমাটো কেচাপ, কাঁচা মরিচ, রোজমেরী পাতা ও মাংস দিয়ে দিয়েছি। মাঝারি আঁচে ৮-১০ মিনিট রান্না করতে হবে।

IMG_20210519_155440185.jpg

প্লেটে নিয়ে গরম গরম পরিবেশন করুন। সব উপকরন থাকলে খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ।

বিফ ফ্রাইড রাইস | Ecency