আলুর চপ

Words
203
Reading
1 min
Listen
Play
5y

IMG_20210420_170901506_2.jpg

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজকে আপানদের জন্য নিয়ে আসলাম আলুর চপের রেসিপি। ইফতারিতে আলুর চপ না হলে চলেই না। চলুন দেখে নেয়া যাক রেসিপিটি।

প্রয়োজনীয় উপকরনঃ

বড় আলু ২ টি

পিয়াজ বেরেস্তা হাফ কাপ

কাঁচামরিচ ২ টি

শুকনা মরিচ ২ টি

ধনিয়াপাতা কুচি ১ চামুচ

লবণ

ভাঁজা জিরা গুড়া হাফ চামুচ

গরম মসলা হাফ চামুচ

বেসন ১ কাপ

বেকিং পাউডার হাফ চামুচ

আদা বাঁটা হাফ চামুচ

রসুন বাঁটা হাফ চামুচ

মরিচ গুড়া হাফ চামুচ

কার্যপ্রণালীঃ

IMG_20210420_162849023.jpg

IMG_20210420_163307695.jpg

আলু ভালমতো মতে নিয়ে তাতে পিয়াজ বেরেস্তা, কাঁচামরিচ, শুকনা মরিচ পোড়া, ধনিয়াপাতা, পরিমাণমতো লবণ, ভাঁজা জিরা গুড়া, গরম মশলা দিয়ে ভালো করে মেখে নিতে হবে।

IMG_20210420_163718928.jpg

প্যানে ১ চামুচ পরিমাণ তেল দিয়ে ২-৩ মিনিট আলু ভেঁজে নিতে হবে।

IMG_20210420_164933927.jpg

এবার হাতের তালুতে সামান্য আলু নিয়ে গোল গোল আকৃতির করে নিতে হবে।

IMG_20210420_164126582.jpg

IMG_20210420_164440231.jpg

একটি বাটিতে এক কাপ পরিমাণ বেসন নিয়ে তাতে আদা বাঁটা, রসুন বাঁটা, মরিচের গুড়া, বেকিং পাউডার ও পরিমাণমতো লবণ দিয়ে ভালো মতো মিক্স করে নিতে হবে। এবার অল্প অল্প করে পানি দিয়ে বেসন গুলাতে হবে। মোটামুটি ঘন করে নিতে হবে।

IMG_20210420_165449526.jpg

বেসনে আলুর চপ গুলো ডুবিয়ে নিয়ে গরম তেলে ছেঁড়ে দিতে হবে।

IMG_20210420_170105299.jpg

অল্প আঁচে ৮-১০ মিনিট ভাজার পরে লাল হয়ে আসলে নামিয়ে ফেলতে হবে।

IMG_20210420_170840717.jpg

IMG_20210420_171746145.PORTRAIT.jpg

আপনারা ইফতারিতে তৈরি করে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে।
ধন্যবাদ।

আলুর চপ | Ecency