চিকেন ফ্রাইড রাইস

Words
264
Reading
2 min
Listen
Play
5y

IMG_20210508_175255840.PORTRAIT.jpg

হ্যালো বন্ধুরা। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো চিকেন ফ্রাইড রাইস রেসিপি। ধাপে ধাপে আপনাদের দেখাবো কিভাবে করতে হবে। চলুন দেখে নেই।

প্রয়োজনীয় উপকরণঃ

চাল ২৫০ গ্রাম

মুরগির মাংস ২৫০ গ্রাম

ডিম ২ টি

হলুদ ক্যাপসিকাম কুঁচি ১/২ কাপ

লাল ক্যাপসিকাম কুঁচি ১/২ কাপ

গাজর ১ টি

আদা কুঁচি ১/২ চামচ

রসুন কুঁচি ১/২ চামচ

পিয়াজ কুঁচি ১/২ কাপ

কাঁচামরিচ কুঁচি ৩-৪ টি

লেবুর রস ১ চামচ

সয়া সস ১ চামচ

ওয়েস্টার সস হাফ চামচ

কালো মরিচের গুড়া ১/৪ চামচ

লাল মরিচের গুড়া ১/২ চামচ

কর্ণ ফ্লাওয়ার ১ চামচ

কার্যপ্রণালীঃ

IMG_20210508_151532230.jpg

IMG_20210508_165650955.jpg

প্রথমে চাল নিয়ে ৩০ মিনিট ভিজিয়ে রাখতে হবে। এরপরে চাল ভালো করে সিদ্ধ করে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন গলে না যায়। চাল সিদ্ধ হয়ে গেলে ঠাণ্ডা করে নিতে হবে। ভালো হয় যদি নরমাল ফ্রিজে ৩০ মিনিট রেখে দেয়া যায়। তাহলে ফ্রাইড রাইস অনেক ঝরঝরে হয়।

IMG_20210508_171051539.jpg

এভাবে পিয়াজ, মরিচ, গাজর, আদা, রসুন, ক্যাপসিকাম কুঁচি করে নিয়েছি।

IMG_20210508_165119135.jpg

IMG_20210508_165320184.jpg

IMG_20210508_165354958.jpg

IMG_20210508_165637684.jpg

মুরগির বুকের মাংস কুঁচি করে নিয়ে তাতে শুকনা মরিচ গুড়া, কালো মরিচ গুড়া, লবণ, লেবুর রস, সয়া সস, কর্ণ ফ্লাওয়ার নিয়ে ভালো করে মাখিয়ে ৩০ মিনিট রেখে দিতে হবে।

IMG_20210508_162928461.jpg

IMG_20210508_163104490.jpg

এবার একটি প্যানে ডিম নিয়ে এভাবে ভেঁজে নিতে হবে।

IMG_20210508_171227090.jpg

IMG_20210508_171314055.jpg

ডিম ভাঁজা হয়ে আসলে প্যানে ৩ চামচ পরিমাণ তেল দিয়ে আদা কুঁচি ও রসুন কুঁচি দিয়ে কিছুক্ষন ভাঁজার পরে মাংস দিয়ে দিতে হবে।

IMG_20210508_171613886.jpg

৩-৪ মিনিট মাংস ভাঁজার পরে পিয়াজ কুঁচি, মরিচ কুঁচি, গাজর, ক্যাপসিকাম ও ওয়েস্টার সস দিয়ে কিছুক্ষণ নাড়তে হবে।

IMG_20210508_172520943.jpg

IMG_20210508_172623848.jpg

সবকিছু ভাঁজা হয়ে গেলে এবার রাইস ও ভাঁজা ডিম দিয়ে ৫-৬ মিনিট মাঝারি আঁচে রেখে নামিয়ে ফেলতে হবে।

IMG_20210508_175245459.PORTRAIT.jpg

আপনারা সবাই বাসায় তৈরি করে দেখবেন। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ।

চিকেন ফ্রাইড রাইস | Ecency