মচমচে ঝাল চুনার ডাল

Words
212
Reading
1 min
Listen
Play
5y

হ্যালো বন্ধুরা। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এলাম মজার একটি রেসিপি। মচমচে ঝাল চুনার ডাল। বিকালের নাস্তার জন্য চমৎকার সুস্বাদু একটি রেসিপি এটি। খুব সহজেই তৈরি করতে পারবেন। চলুন দেখে নেই কিভাবে তৈরি করতে হবে এই চমৎকার রেসিপিটি।

IMG_20210409_190310873_2.jpg

প্রয়োজনীয় উপকরনঃ

চুনার ডালঃ ১৫০ গ্রাম

পিয়াজঃ ১ টি

কাঁচা মরিচঃ ২ টি

ক্যাপসিকামঃ ১ টি

কর্ণফ্লাওয়ারঃ ৩ চামুচ

টমাটোঃ ১ টি

আদাকুচি

রসুন কুচি

ধনিয়াপাতা

কালো মরিচের গুড়া

টমাটো কেচাপঃ ৪ চামুচ

চিলি সসঃ ২ চামুচ

সয়া সসঃ ২ চামুচ

ভিনেগারঃ ২ চামুচ

কার্যপ্রণালীঃ

প্রথমে চুনার ডালগুলো ৪ ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখতে হবে। আপনারা চাইলে ছোলার ডালও ব্যাবহার করতে পারেন। এরপর ডালটি ২০ মিনিট ফুটন্ত গরম পানিতে সিদ্ধ করে নিতে হবে।

IMG_20210409_181837432.jpg

সিদ্ধ করা হয়ে গেলে ডালগুলো আলাদা করে শুকনা একটি পাত্রে রাখতে হবে।

IMG_20210409_181351689.jpg

IMG_20210409_182137681.jpg

এবার ডালগুলোর উপরে সামান্য লবণ এবং কর্ণফ্লাওয়ার দিয়ে ভালভাবে মাখিয়ে নিয়ে ১৫ মিনিট রেখে দিতে হবে।

IMG_20210409_184641428.jpg

ডুবন্ত তেলে ২ মিনিট ভালোভাবে ভেজে নিতে হবে।

IMG_20210409_184824246.jpg

IMG_20210409_185402689.jpg

গরম কড়াইতে ২ চামুচ তেল দিয়ে আদাকুচি এবং রসুনকুচি দিতে হবে। কিছুক্ষণ নাড়ার পরে একএক করে পেয়াজ কুচি, টমাটো কেচাপ, চিলি সস, সয়া সস, ভিনেগার, টমাটো, ক্যাপসিকাম দিয়ে হবে সামান্য কিছুক্ষণ নাড়ার পরে ডালগুলো দিতে হবে।
IMG_20210409_185821180.jpg

এরপর দুই মিনিট ভালোভাবে নাড়ার পরে উপরে কালো গোল মরিচের গুড়া, ধনিয়াপাতা ছিটিয়ে গরম গরম পরিবেশন করুন।

আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে।

মচমচে ঝাল চুনার ডাল | Ecency