টমাটো দিয়ে বেগুনের তরকারি

Words
222
Reading
1 min
Listen
Play
5y

IMG_20210513_225515525.PORTRAIT.jpg

হ্যালো বন্ধুরা। কেমন আছেন সবাই। আশা করি ভালো আছেন। আজকে আপনাদের একটি মজাদার রেসিপি দেখাবো। বেগুন মোটামুটি আমরা সকলেই পছন্দ করি। অনেক ভাবে বেগুন খাওয়া যায়। অল্প সময়ের মধ্যে খুব সহজেই করে ফেলতে পারবেন। চলুন তাহলে দেখে নেই কিভাবে করতে হবে।

প্রয়োজনীয় উপকরণঃ

IMG_20210513_223242555.jpg

বেগুন

পিয়াজ কুঁচি ১/২ কাপ

কাঁচামরিচ

শুকনা মরিচ

টমাটো

রসুন কুঁচি

কালোজিরা ১/৪ চামচ

ভাঁজা জিরা গুড়া

ধনিয়া গুড়া

লাল মরিচ গুড়া ১/২ চামচ

হলুদ গুড়া ১/২ চামচ

লবণ পরিমাণমত

কার্যপ্রণালীঃ

IMG_20210513_223258255.jpg

IMG_20210513_223422237.jpg

একটি বড় সাইজের বেগুন এভাবে লম্বা করে কেটে নিতে হবে। কেটে নেয়া হয়ে গেলে বেগুনে সামান্য লবণ, হলুদ গুড়া ও মরিচ গুড়া দিয়ে মাখিয়ে নিতে হবে।

IMG_20210513_223744280.jpg

IMG_20210513_223813218.jpg

একটি প্যানে ৩ চামচ পরিমাণ তেল দিয়ে তাতে কালোজিরা, শুকনা মরিচ ও রসুন কুঁচি দিয়ে ২ মিনিট ভেঁজে নিতে হবে।

IMG_20210513_223903213.jpg

এবার মাখানো বেগুন তেলের উপরে ছেঁড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। ২-৩ মিনিট ভেঁজে নিতে হবে। সম্পন্ন রান্না অল্প আঁচে করতে হবে। কোন প্রকার পানি দেয়া যাবে না।

IMG_20210513_224122228.jpg

IMG_20210513_224217470.jpg

বেগুন ভাঁজার পরে পেঁয়াজ কুঁচি ও টমাটো দিয়ে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে।

IMG_20210513_224246811.jpg

IMG_20210513_224416061.jpg

IMG_20210513_224709091.jpg

IMG_20210513_224430484.jpg

এবার এক এক করে সব গুড়া মসলা, কাঁচা মরিচ ও লবণ দিয়ে ভালো করে নেড়ে আবার ঢাকনা দিয়ে দিতে হবে। অল্প আঁচে রেখে কিছুক্ষণ পরপর নেড়ে দিতে হবে।

IMG_20210513_225209555.jpg

৮-১০ মিনিট এভাবে ভাঁজার পরে নামিয়ে ফেলতে হবে।

IMG_20210513_225456065.jpg

গরম ভাতের সাথে পরিবেশন করুন। খুব সহজেই তৈরি করতে পারবেন। অবশ্যই বাসায় তৈরি করে দেখবেন। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ।