লোকে কি বলবে..........!👨‍👩‍👦‍👦 || আল সারজিল সিয়াম

Words
677
Reading
4 min
Listen
Play
5y

💖আসসালামু আলাইকুম💖


লোকে কি বলবে..........! কথার সাথে অনেক পরিচিত মনে হচ্ছে? কোন একটি কাজ শুরু করার আগে অবশ্যই আমরা চিন্তা করি এই কাজটি যদি আমি করি তাহলে, লোকে কি বলবে? ওটা করলে, লোকে কি বলবে? এটি একটি অনেক বড় সমস্যা আমাদের মাঝে। লোকের কাজ লোকেরা করে যাবে, তাই বলে আমরা নিজেরা কি থেমে থাকবো? কখনোই না নিজেদের এগিয়ে যেতে হবে নিজের উদ্যোগে।

তবে এই লোকের মধ্যে তোমার প্রতিবেশী এবং আত্মীয়-স্বজন এর ছাড়াও তুমি নিজেও এই লোক এদের মধ্যেই পর। এখানে আমি নিজের কথা কেন বললাম জানেন, কারণ আমরা নিজেরা অনেক আতঙ্কে থাকি। এই কাজটি করলে হয়তো তারা এটা বলবে, ওই কাজটি করলে হয়তো ওরা ওটা বলবে। এই সমস্যা থেকে বের হওয়ার জন্য আগের নিজেদের পরিবর্তন করাতে হবে। যেসব জিনিস চেঞ্জ হবে না যেমন লোকে কি বলবে? তারা সবসময় বলে যাবে। সেক্ষেত্রে চেঞ্জ হতে হবে আমাদের নিজেদের। আমাদের নিজেদের ভেতরের অংশটুকু পরিবর্তন করতে হবে। পৃথিবীর সবচেয়ে কঠিনতম কাজ হচ্ছে নিজের ভুল নিজে শোধরানো এবং নিজেকে একজন সুন্দর মানুষ হিসেবে সমাজে উপস্থাপন করা। নিজেকে শুধুমাত্র দুইভাবেই পরিবর্তন করা যায়। এক নিজেকেই নিজে পরিবর্তন করা এবং দুই সময়ের সাথে সাথে পরিবর্তন হয়ে যাওয়া। তবে বিশ্বাস করুন সময় যখন আপনাকে পরিবর্তন করবেন খুবই কষ্ট দিয়ে যাবে।

60ba8358498be77748253223_GettyImages-1225330295.jpg
Image Source

একজন মানুষের পক্ষে সব দিকেই পারফেক্ট হওয়া প্রায় অসম্ভব। আপনি সবাইকে খুশি করতে পারবেন না আপনি যতই চেষ্টা করেন না কেন। আমাদের সবার উচিত লোকের কথায় কান না দিয়ে আমাদের একটি লক্ষ্য স্থির করা এবং সেই লক্ষ্য অর্জনের জন্য যা যা প্রয়োজন তা সবকিছুই আমাদের করা উচিত। লোকে কি বলবে তা নিয়ে মাথা ঘামানোর কোন প্রয়োজন নেই। এইসব লোক অন্যের দুঃখ দেখে বেশি খুশি হয়, অন্যের কষ্ট দেখে তারা অনেক আনন্দিত হয়, এসব মানুষের কাছ থেকে দূরে থাকুন। এমন কিছু মানুষ নির্বাচন করুন যা আপনার সত্যি ভালো চায়। যা আপনার জন্য প্রয়োজন, কারণ একজন মানুষ কখনো একা বসবাস করতে পারে না তার ভিতরে কথা বলার জন্য, ভাগ করে নেওয়ার জন্য একজন মানুষ প্রয়োজন।

আমার ব্যক্তিগত মতামত এ, জীবনে অনেক বেশি বন্ধুর প্রয়োজন নাই। বন্ধু শুধুমাত্র একজন হলেই যথেষ্ট কিন্তু বন্ধু হতে হবে বন্ধুর মতো হতে হবে এক আত্মা এবং কথা বলার আগেই যেন সে বুঝতে পারে আপনার মনে কি চলছে। এমন একটি বন্ধু পাওয়া সত্যি ভাগ্যের বিষয় যা আমার কাছে রয়েছে। আপনাকে কাউকে না কাউকে বিশ্বাস করতেই হবে। তবে মনে রাখবেন যাকে আপনি বিশ্বাস করছেন সে যেন সেই বিশ্বাসের মর্যাদা রাখতে পারে।

maxresdefault.jpg
Image Source

আমি যখন ছোট ছিলাম আমি অনেকটাই লক্ষ করেছি, আমার রেজাল্ট যখন বের হতো তখন আশেপাশের লোকজন বাসায় এসে বলত আপনার ছেলের রেজাল্ট কি?? আমার মেয়ে তো টপক্লাস পেয়েছে..!! তারা এটা ভালো করেই জানে আমার রেজাল্ট একটু খারাপ হয়েছে এবং তার মেয়ের রেজাল্ট অনেক ভালো হয়েছে। কিন্তু এসব করে তারা আনন্দিত উপভোগ করে নিজেকে বড় ভাবতে শুরু করে এবং এটা হচ্ছে পতনের মূল। এইসব লোকের কথায় কান দিলে আমাদের ভবিষ্যৎ একদম অন্ধকারের মধ্যে চলে যাবে।

trust-yourself-motivational-inspirational-quote-handwritten-paper-wooden-table-self-confidence-concept-201632935.jpg
Image Source

লোকের কাজ লোকেরা করবে, তারা কালকেও করে গেছে ভবিষ্যতে তারা করবে তাই বলে আমরা পিছিয়ে কেন? থাকবো তাদের কথার ভিত্তিতে কেন আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে বাধা গ্রস্ত হবো? আপনি যখন বিপদে পড়বেন তখন ঐ লোকদের কাছে যাবেন, গিয়ে সাহায্য প্রার্থনা করবেন। তখন দেখবেন সেই সব লোকেরা আপনার কোন সাহায্য করছে না কিন্তু কথা বলার সময় তারাই সবার আগে থাকে। তাই আমাদের সবার উচিত এসব মানুষ নির্বাচন করে তাদের থেকে দূরে থাকা।

GettyImages-506910700.jpg
Image Source

সারমর্ম: আপনি কখনোই সবার মন জয় করতে পারবেন না। যারা আপনাদের কথা শোনায় তাদের থেকে দূরে থাকুন এবং আপনার একটি লক্ষ্য স্থির করে সেই লক্ষ্যে কিভাবে পৌঁছানো যায় তার জন্য সবসময় চেষ্টা করুন, ধন্যবাদ।



photo_2021-06-30_13-14-56.jpg

photo_2021-06-28_11-13-39.jpg

আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।

photo_2021-06-30_13-15-05.jpg



বিষয়: লোকে কি বলবে..........!👨‍👩‍👦‍👦

কমিউনিটি : Beauty of Creativity

Cc,
blacks@blacks

আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ💖

লোকে কি বলবে..........!👨‍👩‍👦‍👦 || আল সারজিল সিয়াম | Ecency