ফোটোগ্রাফি 📸 || আমার বাগানের ছবি || তারিখ: ১৫ জুলাই, ২০২১

Words
427
Reading
2 min
Listen
Play
5y

💖আসসালামু আলাইকুম💖


সারাদিন আমাদের নীলফামারী শহরে বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টি ভেজা দিনে বাগানের ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে। বিশেষ করে সব গাছগুলো তরতাজা হয়ে থাকে এবং দেখতে অনেক সুন্দর লাগে। আজ আমি আপনাদের সাথে এমনি কিছু বৃষ্টিভেজা ঝলমলে ছবি নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে।

ফোটোগ্রাফি 📸নং:- ১


1626330093863.jpg


আমার বাগানে বিভিন্ন প্রকারের গাছ রয়েছে তার মধ্যে পাতাবাহার অন্যতম এবং পাতাবাহারের মধ্যেও বিভিন্ন ধরনের জাত রয়েছে। এই পাতাবাহার গাছ টি আমি টবে করে একটি শিখিয়ে ঝুলিয়ে দিয়েছে এবং পাতাগুলো ঝুলে ঝুলে মাটির দিকে নিচের দিকে নামতে থাকে যা দেখতে খুবই সুন্দর লাগে।

siam,.png

ফোটোগ্রাফি 📸নং:- ২


1626239492768.jpg


আমার বাসায় মূলত দুইটি বাগান রয়েছে একটি মাটিতে অবস্থিত আরেকটি আমাদের বাসার ছাদে অবস্থিত। ছাদে যে সব গাছ রয়েছে সবগুলোই সবজির গাছ। সে রকম একটি সবজির গাছ থেকে সুন্দর ফুল বের হচ্ছে। এটা কে বাংলাদেশের ভাষায় করোল্লা বা চিটিংগা বলা হয়।

siam,.png

ফোটোগ্রাফি 📸নং:- ৩


1626330405384.jpg


আমাদের বাংলাদেশের প্রায় সব জায়গায় এই গাছকে দেখতে পাওয়া যায় যদিও এটি পাতাবাহার গাছ কিন্তু তারপরও এখান থেকে কিছু ফুল বের হয়। এই গাছ সম্পর্কে তেমন ধারনা নেই খুব আগে থেকেই আমাদের বাগানে এই গাছটি ছিলো। যদি এই গাছ সম্পর্কে কেউ জেনে থাকেন অবশ্যই আমাকে জানাবেন।

siam,.png

ফোটোগ্রাফি 📸নং:- ৪


1626330374083.jpg


আর বাগানের এই ফুলের প্রতি আমার অনেক দুর্বলতা রয়েছে। এই ফুল আমার খুবই ভালো লাগে যদিও ফুলটি খুবই ছোট এবং এর গাছটিও হয় অনেক ছোট কিন্তু আমার কাছে এই ফুলটি খুবই চমৎকার লাগে। বৃষ্টির পানিতে কি সুন্দর ঝলমল করছে এই গাছের ফুল এবং গাছ টি। সত্যিই চমৎকার একটি দৃশ্য।

siam,.png

ফোটোগ্রাফি 📸নং:- ৫


1626330465532.jpg


গোলাপ ফুলকে ফুলের রানী বলা হয় এবং এই গোলাপ ফুলের অনেক কয়েকটি চারাগাছ আমার বাগানে রয়েছে। তার মধ্যে রয়েছে লাল গোলাপ, গোলাপি গোলাপ, এবং হলুদ গোলাপ। গোলাপের গাছ গুলো অনেক পরিচর্যা করি এবং কিছুদিন আগেই দেখলাম আমার গোলাপ গাছ গুলো থেকে নতুন পাতা এবং ডাল বের হচ্ছে। এটি সত্যিই একটি আনন্দের মুহূর্ত আমার জন্য।

siam,.png

ফোটোগ্রাফারলোকেশনডিভাইস
alsarzilsiam@alsarzilsiamNilphamariRedmi Note 8

photo_2021-06-30_13-14-56.jpg

photo_2021-06-28_11-13-39.jpg

আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।

photo_2021-06-30_13-15-05.jpg



বিষয়: ফোটোগ্রাফি 📸

কমিউনিটি : Photography Lovers

Cc,
derangedvisions@derangedvisions
badge-696969@badge-696969
crazy-andy@crazy-andy
castleberry@castleberry
acidyo@acidyo

আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ

ফোটোগ্রাফি 📸 || আমার বাগানের ছবি || তারিখ: ১৫ জুলাই, ২০২১ | Ecency