ব্যর্থতার পরে আসে সফলতা ✨ @alsarzilsiam

Words
538
Reading
3 min
Listen
Play
5y

💖আসসালামু আলাইকুম💖


ব্যর্থতার পরের অধ্যায়গুলো সফলতা এবং সফলতা অর্থ হল লেগে থাকা। যখন কোন কাজ আপনি নিরাশ করে যাবেন তখন অবশ্যই সেখান থেকে সাফল্য আসবে। আপনি যেই কাছে করেন না কেন আপনাকে লেগে থাকতে হবে। তাহলেই আপনি সফলতা দেখা পাবেন। আবার যদি কিছুক্ষণ কাজ করে আবার সেটি ফেলে রাখেন তাহলে সেখান থেকে আপনার সাফল্য আসবে না। সাফল্যতা যেন এক সোনালী সকাল কিন্তু পিছুটান যেন আমাদের পথ সঙ্গী এক কদম সামনে যেতেই আমরা দুই কদম পিছিয়ে যাই। এভাবে হেঁটে কেউ কোনদিন তার গন্তব্যে পৌঁছে সফলতা চুরায় যেতে পারেনি। সাফল্য তখনই আসবে যখন তুমি পিছুটান ছেড়ে সামনের দিকে দুরন্ত গতিতে এগিয়ে যাবে। তোমাকে কেউ কিছু টানলে তুমি ছুটবে আরো দ্রুত, যাতে সে তোমার নাগাল না পায়।

success-odds.jpg
Image Source

siam,.png

সফলতা কাকে বলে?


আর্ল নাইটিংগেল বলেছেন👇

একটি যথার্থ উদ্দেশ্য উত্তরনের উপলব্ধির নামেই সফলতা

নেলসন ম্যান্ডেলা বলেছেন👇

আমাকে আমার সফলতা দ্বারা বিচার করোনা, ব্যর্থতা থেকে কতবার ঘুরে দাঁড়িয়েছি তা দিয়ে আমাকে বিচার করো।

তবে আমার কাছে মনে হয়; নিজ ইচ্ছা, নিজ প্রচেষ্টায় সিদ্ধিলাভ করার নামে সফলতা। ব্যর্থ হওয়ার পরে পুনরায় ঘুরে দাঁড়ানোর নাম সফলতা। হাজারো পিছুটান ছেড়ে নিরলস কাজ করে যাওয়ার নাম সফলতা। সফলতা অর্জন করার জন্য অবশ্যই আপনাকে ব্যর্থতা গ্রহণ করতে হবে।

Whats-Your-Definition-of-Success-OPTIMIZED.jpg
Image Source

siam,.png

কোন কিছু পাওয়ার জন্য যদি তোমার হাত না থাকে এবং তুমি সেটি পাওয়ার জন্য যদি বিন্দুমাত্র পরিশ্রম করে না থাকো তাহলে তুমি সেটাকে পেয়েও সফল না। কারন তুমি সেটিকে পাওয়ার জন্য বিন্দুমাত্র চেষ্টা করনি। আর সেটা পেলেও সেটা তুমি মূল্য বুঝবে না, তোমার কাছে মনে হবে যা পেয়েছি তা মূল্যহীন। তোমার সফলতার পথে যত বেশি পিছু টান থাকবে তোমার সফলতায় মূল্য তত বেশি।

বিষয়টি বোঝানোর জন্য একটি উদাহরণ দিচ্ছি, মনে করেন আপনার ব্যাগে অল্প কিছু পরিমাণে মাটি রয়েছে তাহলে সেটি ছিনতাই হওয়ার ভয়ে আপনার থাকবে না। কারণ তোমার কাছে মাটি যা সবার হাতের নাগালে যতো খুশি ততো পেতে পরে।
কিন্তু যখন তুমি তোমার ব্যাগে ১০০ গ্রাম সোনা নিয়ে কোথাও রওনা দেবে দেখবে তোমার চারিদিকে শত্রু দাঁড়িয়ে আছে। তোমার ঐ স্বর্ণের ব্যাগটা কখনো ছিন্তাই করতে পারবে সেই লক্ষ্যে।

getty_160291814_97064797045000_43430.jpg
Image Source

তাই তুমি যখন সফলতার জন্য ছুটবে, তখন তোমার চারদিকে বিপদ ঘিরে ধরবে। তবুও থামবেনা, থামা চলবে না। পড়ে গেলে আবার উঠে দাঁড়াতে হবে। ওরা যদি ৭০ কিলোমিটা বেগে ধাওয়া করে আমাকে ১০০ কিলোমিটার বেগে ছুটতে হবে। এভাবেই আসবে সফলতা তবেই তুমি পৌঁছাবে সফলতা সর্বোচ্চ শিখরে। আমি ব্যক্তিগতভাবে মনে করি, সফলতার গল্প পড়ার পাশাপাশি ব্যর্থতা থেকে কিভাবে সফলতা শিখরে পৌঁছে গেছে এইসব গল্প আমাদের বেশি পড়া উচিৎ । মনে রাখতে হবে ব্যর্থতার পরে সফলতা এবং সফলতা কোন সহজ বিষয় নয় সফলতার জন্য দরকার পরিশ্রম, মেধা এবং লেগে থাকা।

একটি কথা অবশ্যই মনে রাখবেন

সৌভাগ্য কখনো সফলতা হতে পারে না



photo_2021-06-30_13-14-56.jpg

photo_2021-06-28_11-13-39.jpg

আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।

photo_2021-06-30_13-15-05.jpg



বিষয়: ব্যর্থতার পরে আসে সফলতা ✨

কমিউনিটি : Beauty of Creativity

Cc,
blacks@blacks

আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ💖

ব্যর্থতার পরে আসে সফলতা ✨ @alsarzilsiam | Ecency