আমি বাংলায় কথা বলি আমি বাংলার কথা বলি।

Words
222
Reading
1 min
Listen
Play
5y

সবাইকে সালাম জানিয়ে শুরু করছি।
আমি হাইভ এ নতুন, তবে এর ভবিষ্যৎ নিয়ে খুবই আশাবাদী। আর যখন এখানে বাংলাদেশি সমাজ পেলাম খুব খুশি হলাম। তবে একটা জিনিস খুব খারাপ লেগেছে তাই সবার সাথে শেয়ার করছি। এটা কি বাংলাদেশের কমিউনিটি? বেশির ভাগ সময় দেখি পোস্ট গুলো ইংরেজিতে করা হয়। কিন্তু কেন? আমার মাথায় আসে না। আমরাই যদি আমাদের ভাষাকে ভালো না বাসি কিংবা না লিখে তাহলে কিভাবে চলবে।

20220323_023751.jpg

অন্তত আমরা যারা বাংলাদেশের আছি তারা এখানে বাংলায় পোস্ট করতে পারি, এমনিতেই ইন্টারনেটে বাংলার অবস্থা ভালো নাহ। চাইলে আমরা ইংরেজি অনুবাদও দিয়ে দিতে পারি। তাই আমি সকলের নিকট নিম্নোক্ত অনুরোধ রাখছি।
১. যেসব পোস্ট বাংলায় সম্ভব এবং বাঙালি কমিউনিটির জন্য সেগুলো বাংলায় লিখি। অন্য ভাষাভাষীদের জন্য ইংরেজিতে অনুবাদ সংযুক্ত করি, এতে ইন্টারনেটে বাংলা থেকে ইংরেজিতে অনুবাদেরও অনেক উন্নতিসাধন হবে।
২. বাংলায় যারা পোষ্ট করে তাদের মোটিভেট করি, অনেক কমিউনিটি আছে যেখানে তারা নিজেদের ভাষাকে প্রাধান্য দেয়।
৩. যেসকল ক্ষেত্রে বাংলায় পোস্ট দেয়া সম্বব না সেগুলো ইংরেজিতেই দিব কিন্তু যদি সেই ইনফরমেশনটা সবার বুঝা উচিৎ। তবে আমরা একই পোস্টের বাংলা ভার্সনটাও পোস্ট করতে পারি।
৪. সবাই সবখানে বাংলাকে প্রমোট করি, আমাদের ভষার জন্য এবং আমাদের দেশের জন্য।

সবাইকে ধন্যবাদ। আমি একজন নতুন মেম্বার হাইভ এ এবং খুব বেশি পোস্টও দেয় নাই, আমি ভাবলাম এমনটা হলে ভালোই হয়। কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমাপ্রার্থী। আর এই পোস্ট টা শুধু বাঙালির জন্য তাই এর অনুবাদ আমি যুক্ত করলাম না।

আমি বাংলায় কথা বলি আমি বাংলার কথা বলি। | Ecency