কবিতাঃ "নবনিতা"

Words
123
Reading
1 min
8y

ভালোবাসি আমি অনেক তোমায়
এ কথা কি সবসময় বলে দিতে হয় ?
এ কথা কি চিৎকার করে বলে দিতে হয় ?
না কি লাজ লজ্জার মাথা খেয়ে বলা যায় !
সময় হোক যত আধুনিক
সভ্যতা যাক যত এগিয়ে
আমি যে তোমাকে ভালোবাসি
তুমি যে আমারই শুধুই আমার
আমার আচরন, আমার কথায়
আমার চাহনিতে, আমার চলায়
আমার হাসিতে, আমার খুশিতে
আমি যে তোমাকে ভালোবেসেছি
সেটা কি আমি বোঝাতে পারি নাই ?
আমার সব কিছুতেই ভালোবাসা
শুধু তোমারই জন্য নবনিতা !

DQmTNP3Vi3JEA5M9oRGfcydrc8abvXfMU8NEpsFS6JHLmkr.png

কবিতাটি ভাল লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন।ধন্যবাদ ।
If You like my poem please let me know on comment box.Thank You.

অনুমতি ব্যাতিত এই কবিতা ব্যবহার না করার অনুরোধ করা হল।
I'm the✎ Author of this poem, So please don't use it without my permission.

upvote1.gif

কবিতাঃ "নবনিতা" | Ecency