নির্ঘুম রাত

Words
143
Reading
1 min
Listen
Play
8y

জেগে আছি নিঝুম রাতে নিরবতায়
মৃদু আলোতে ঘুম আজ
নেই যে চোখে কেটে যায় সময়
রাত জাগা কি দোষের বলো
ইচ্ছে করে তো আর জাগি না
ঘুম্ন গুলো কোথায় হারিয়ে গেছে
সব কেন জানি অচেনা ।

ঘুমের ঘরে স্বপ্নের মাঝে স্বপ্ন দেখার
আছে কি মানে স্বপ্নেই হয়ে যায় সব কিছু জয়
বাস্তবতায় বড় বেমানান ।

অলস দুপুর নাগরিক কোলাহল মুক্ত কিছু
সময় পাওয়া আজ সোনার হরিন,
হয়ে গেছে শান্ত পরিবেশ আজ বিলুপ্ত প্রায়
দিনের কোলাহল শেষে নিরব রাতে
শান্তিতে একটু ঘুমাতে
এই বাসনা জাগে প্রানে
তবু আমি শান্তনায় খুজি আমারো হবে ঘুম
সব ভুলে দিবো একদিন বহুকালের ঘুম ।

DQmTNP3Vi3JEA5M9oRGfcydrc8abvXfMU8NEpsFS6JHLmkr.png

কবিতাটি ভাল লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন।ধন্যবাদ ।
If You like my poem please let me know on comment box.Thank You.

অনুমতি ব্যাতিত এই কবিতা ব্যবহার না করার অনুরোধ করা হল।
I'm the✎ Author of this poem, So please don't use it without my permission.

upvote1.gif

নির্ঘুম রাত | Ecency