ইফতারের টেবিলে মুরগির সুস্বাদু রেসিপি ১

akazad(49)
Published in
#food
Words
221
Reading
1 min
Listen
Play
8y

চিকেন সাসলিক

উপকরণ

কিউব করে কাটা মুরগির মাংস – দেড় কাপ
গরম মসলার গুঁড়ো – ১ চা চামচ
আদা বাটা ও রসুন বাটা – ১ টেবিল চামচ
মরিচের গুঁড়ো – ১ চা চামচ
কালো গোলমরিচের গুঁড়ো – ১ চা চামচ
সাদা সরিষা বাটা – ১ চা চামচ
টকদই – এক টেবিল চামচ
চিনি – ১ চা চামচ
লবণ – স্বাদমতো
সয়াসস – ১ টেবিল চামচ
ভিনেগার – ১ চা চামচ
কিউব করে কাটা টমেটো – ৩টি
কিউব করে কাটা পেঁয়াজ – ২টি
কিউব করে কাটা গাজর – ১টি
দুই রংয়ের কিউব করে কাটা ক্যাপসিকাম – অর্ধকটা করে
সয়াবিন তেল
টমেটো সস
সাসলিক স্টিক

মুরগির কিউব করে কাটা মাংসের সাথে গাজর, টমেটো, পেঁয়াজ ছাড়া বাকি সব মসলা একসাথে মিশিয়ে ঘণ্টা চারেক ফ্রিজে রেখে দিতে হবে। এরপর সাসলিক স্টিকে একে একে মাংসের টুকরো, কিউব করে পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো ও গজরের টুকরোগুলোকে সাজাতে হবে। তারপর এর ওপর সামান্য সরিষার তেল মাখিয়ে নিতে হবে। এবার চুলায় বড় একটি ফ্রাইপ্যান দিয়ে তাতে এক টেবিল চামচ পরিমাণ তেল গরম করে নিতে হবে। তেল একটু গরম হয়ে এলে সাসলিক স্টিকগুলো তেলের ওপর দিয়ে ভাজতে হবে। একদিকে মাংস সেদ্ধ হয়ে গেলে অবশ্যই স্টিক ঘুরিয়ে দিতে হবে। সবদিকে মাংস সেদ্ধ ও ভাজা ভাজা হয়ে গেলেই প্রস্তুত হয়ে গেল মজাদার রেস্টুরেন্ট স্টাইলের চিকেন সাসলিক। রাতের খাবারে ফ্রায়েড রাইসের সাথে বা পোলাওয়ের সাথে কিংবা ইফতারে খালি মুখেও দারুণ লাগবে এই আইটেম।

ইফতারের টেবিলে মুরগির সুস্বাদু রেসিপি ১ | Ecency