একজন খ্যাতিমান ডাক্তার একজন মুমূর্ষু রোগীর চিকিৎসা করছিলেন। রোগীর অবস্থা খুবই ভয়াবহ ছিল। রোগীর মৃত্যু খুবই সন্নিকটস্থ। ডাক্তার যখন রোগীর চিকিৎসা শেষে বেরিয়ে আসতে চাইলেন তখনি লোকটি ডাক্তারের হাত টেনে ধরল।
-ডাক্তার অপারের আমার জন্য কি অপেক্ষা করছে? লোকটি বলল।
-আমি জানিনা। ডাক্তার উত্তর দিলেন।
-আপনি জানেন না! আপনি কি ধর্ম মানেন না? লোকটি ডাক্তারকে জিজ্ঞেস করলেন।
ডাক্তার কিছুক্ষণ চুপ করে রইলেন। এই প্রশ্নের উত্তর দেয়া তার পক্ষে কঠিন ছিল। কিছুক্ষণের মধ্যেই লম্বা লোম ওয়ালা ডাক্তারের সাদা কুকুরটি দৌড়ে আসল এবং রুমে ঝাপ দিয়ে ঢুকে পড়ল। তখন ডাক্তার লোকটিকে তার কুকুরটি দেখালেন এবং বললেন,
এই কুকুর টি এখানে প্রথমবার এসেছে। সে জানেনা এই ঘরটি কার। ঘরের ভিতরে বিপদ আছে কিনা সেটাও জানে না। তারপরেও সে ঘরে ঢুকেছে কারণ সে জানে এখানে তার জন্য তার মালিক অপেক্ষা করছে।
ওপারেও আমাদের সবার জন্য আমাদের মালিক অপেক্ষা করছে।