image collected from google
এক ব্যাক্তি গভীর জঙ্গলের ভিতর দিয়ে হাটছিলেন। হঠাৎ করেই তিনি একটি সিংহের গর্জন শুনতে পেলেন। পিছনে তাকিয়ে দেখেন বিশাল একটি সিংহ তার দিকে আসছে। তিনি ভীষণ ভয় পেলেন। ভয়ে তিনি খুব জোড়ে দৌড়াতে শুরু করেন। সিংহটিও পিছনে দৌড়াতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে লোকটি একটি শুকনো কোয়ার সামনে আসল এবং লোকটি কোয়াতে ঝাপ দিল। কোয়ার মাঝখানে একটি দড়ি ছিল, লোকটি সেই দড়িটিতে ধরে ঝুলে রইল। দড়িতে ঝুলতে থাকা অবস্থায় লোকটি নিচের দিকে তাকাল এবং দেখল কোয়ার নিচে বিশাল একটি সাপ অপেক্ষা করছে। লোকটি যে দড়িতে ঝুলে আছে সে দড়িটিকেও একটি সাদা ইদুর এবং একটি কাল ইদুর কাটতে শুরু করে। লোকটির চারিদিকে মহা বিপদ। এমন সময় লোকটি পাশেই একটি মৌচাক দেখতে পেল। তিনি মৌচাক থেকে মধু নিয়ে মুখে দিলেন। মধু এতই মিষ্টি ছিল যে সে সিংহ এবং সাপের কথা ভুলেই গেল।
সিংহটি হচ্ছে মৃত্যু,
সাপটি হচ্ছে কবর,
সাদা ইদুরটি দিন,
কাল ইদুরটি রাত,
এবং মধু হচ্ছে দুনিয়া, যার জন্য মানুষ সব ভুলে যায়।