Author of this content has low reputation.

আজ আমাদের বিবাহের সাত বছর পুরন হলো, তাই এই দিনটি আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ একটি দিন।

Words
190
Reading
1 min
Listen
Play
6y

বিবাহ বার্ষিকী

আজ ১৪ ই আগস্ট, এই দিনটি আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ একটি দিন। শুধু গুরুত্বপূর্ণ বললে ভুল হবে, দিনটি আসলে আমার কাছে চিরন্তন বা চিরস্বরণীয় হয়ে আছে বা থাকবে।২০১৩ সালের এই দিনে আমি আমার প্রিয় মানুষটির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হই। এই দিনেই আমি আমার জীবনসঙ্গিনীকে আপন করে পাই। বিধাতা আমাদেরকে অনেক সুখী রেখেছে। আজ আমাদের বিয়ের সপ্তম বছর পুরন হলো।

স্থিরচিত্রঃ ১- বিবাহ বার্ষিকী

সাত বছরের বিবাহিত জীবনে আল্লাহ আমাদের সংসারে একজন পুত্র সন্তান দিয়েছেন। ছেলের বয়স ছয় বছর শেষ হয়ে সাত বছরে পড়েছে।
আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া আদায় করি, তিনি আমাদের মাঝে সুন্দর একটা বন্ধন দিয়েছেন, যে বন্ধন আমাদেরকে আজ শক্ত করে বেধে রেখেছে। আমি আমাদের সংসার জীবনে আমার স্ত্রীকে কোন ও কষ্ট দেই নি। সে ও আমাকে অনেক ভালবাসে। আমাকে বোঝার চেস্টা করে।

স্থিরচিত্রঃ-২ বিবাহ বার্ষিকী

আমারা বা আমি চাই আমাদের বাকি জীবনটাও আল্লাহ আমাদের এভাবেই এক সাথে মিলে মিশে থাকার তৌফিক দান করুন। আমরা যেন সারা জীবন একে অন্যের পাশে থেকে জীবন অতিবাহিত করতে পারি।
আমাদের সবার উচিৎ আমাদের পরিবারকে সময় দেয়া, তাদের সাথে আমার সব কিছু শেয়ার করা এবং তারা যেন ভাল থাকে সেই দিকে খেয়াল রাখা। আল্লাহ যেন সারাজীবন আমাদেরকে এভাবেই রাখেন।

আজ আমাদের বিবাহের সাত বছর পুরন হলো, তাই এই দিনটি আমার কাছে অনেক গু... | Ecency