Author of this content has low reputation.

কলম ও কালি একই কিন্তু ব্যক্তির ব্যবহার হিসেবে এর কার্যকর ভিন্ন হয়।

Words
328
Reading
2 min
Listen
Play
6y

কলম(Pen)

কলম ইংরেজীতে যাকে বলে Pen। কলম একটি ছোট শব্দ কিন্তু এই শব্দটির মুল্য যে কত তা আমরা সকলেই জানি। কলম বা পেন মুলত লেখালেখির কাজে ব্যবহিত হয়। যে মাধ্যম দ্বারা কোন কাগজ বা ভূ পৃষ্ঠের উপরে কালি বা রঙ জাতীয় কোন তরল পদার্থ দ্বারা লেখা বা আকা হয় তাকে কলম বলে।

image.png
image source

কলম কাকে বলে আমরা জানলাম, কিন্ত আমরা কলম শব্দটির যে অর্থ বা বিশ্লেষণ পাইলাম এতুকুই কি যথেষ্ট? আসলে না, কলম শব্দটি তিন অক্ষরের হলে ও শক্তি বা মর্মার্থ অনেক বড়।একটি কলম এক একজন মানুষের কাছে এক এক রকম অর্থ বা শক্তি বহন করে।

কলম এক কালি ও একই কিন্ত ব্যক্তির ভিন্নতা বা লেখনীর কারনে এর অর্থ বা শক্তি বদলে যায় । যেমনঃ একটি দুই বছরের বাচ্চা যখন কোন কলম দিয়ে একটি কাগজে লিখে তখন এটাকে আমরা বলি আঁকা আঁকি। আবার এই ছেলেটিই যখন পাঁচ বছরের সময় ওই একই কলম দিয়ে
অ, আ বা ক, খ, গ, ঘ লিখে তখন সেগুলো হয়ে যায় স্বরবর্ণ বা ব্যঞ্জনবর্ণ ।
একই কলম দিয়ে যখন কোন ছাত্র বা ছাত্রী কোন একটি জায়গার ছবি আঁকে তখন এটি হয়ে যায় দৃশ্য আবার অই একই কলম দিয়ে অই ছাত্র বা ছাত্রী যখন একটি ফুলের ছবি আঁকে তখন এটি হয়ে যায় একটি ফুল।

image.png
[image source](image.png

একটি কলমের কালি দিয়ে আমি দুটো সাজানো লাইন লিখলে তা হয়ে যায় একটি দুই লাইনের ছড়া আর ওই একই কলম এবং একই কলম দিয়ে যখন কোন কবি কিছু লিখে তখন তা হয়ে যায় কবিতা, গদ্য বা অন্য কিছু। আবার যে কলম দিয়ে লিখে একজন জজ একজন আসামির ফাঁসি কার্যকর করেন সেই কলম দিয়ে লিখেই অই জজ আবার একজন আসামি খালাস করে দেন।

image.png
image source

এই কলমের কালি দিয়ে লিখে কেউ বিখ্যাত হয় আবার এই কলমের কালি দিয়ে লিখেই কেউ হারিয়ে যায়।আসলে কলম এবং কালি একই কিন্তু এর মর্যাদা বা কার্যকর নির্ধারিত হয় ব্যক্তির উপর নিরভর করে । যে মানুষের যোগ্যতা যত বেশি তার কলম বা কালির বা লিখনি শক্তি ও ততো বেশি। সুতরাং আমারা কোন ব্যক্তি বা মানুষকে সম্মান করিনা সম্মান করি তার যোগ্যতাকে, এটাই চরম সত্য কথা।

কলম ও কালি একই কিন্তু ব্যক্তির ব্যবহার হিসেবে এর কার্যকর ভিন্ন হ... | Ecency