Author of this content has low reputation.
দুর্ঘটনায় আহত ১০ বাংলাদেশির মধ্যে শাহরিন আহমেদকে ঢাকায় আনা হল।
বিমানবন্দর থেকে শাহরিনকে সরাসরি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগে নিয়ে আসা হয়।
বারিধারা ডিওএইচএসের অধিবাসী মোস্তাক আহমেদ এবং ফেরদৌস মোস্তাক এর কন্যা শাহরিন দুর্ঘটনায় অগ্নিদগ্ধ হন।
গত ১২ মার্চ ৭১ জন যাত্রী ও ক্রু নিয়ে বিডি ৮কিউ-৪০০কাঠমুন্ডু ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে নামার সময় দুর্ঘটনা হলে অন্তত ৫১ জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে ২৮ জন বাংলাদেশি।
দুর্ঘটনায় আহতদের কাঠমুন্ডুতে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।