কান ধরে ঠান্ডা পানিতে ওঠবস, আর নির্বাচন করতে চান না পরাজিত প্রার্থী
Words
47
Reading
1 min
Listen
Play
6y
শীতের বিকেলে এলাকার খালের কোমরপানিতে নেমেছেন এক ব্যক্তি। খালপাড়ে দাঁড়িয়ে শিশু, কিশোরসহ একদল মানুষ। পানিতে নামা ব্যক্তিটি কান ধরে ওঠবস করছেন আর বলছেন, ‘আর জীবনে বেঁচে থাকা পর্যন্ত কমিশনার ভোট আর করব না, করব না, করব না।’ এভাবে সাতটি ডুব দিয়ে নির্বাচন না করার প্রতিজ্ঞা করেন তিনি।