সুখপাখি / The Happiness Bird
Bangla Version:
সুখের খোঁজেই ছুটছে মানুষ
পথের ক্লান্তি অন্তহীন।
সুখপাখিটার স্বরূপ চেনা
হয়নি কারও কোনোদিন।
আকবর আলী বিত্তশালী
কাঁদছে বধূ জুলেখা।
বিশটি বছর কেটে গেল
ছেলেপুলের নেই দেখা।
রিকশা চালায় মধু ঢালী
সংসারে তিন প্রিয় মুখ।
অন্ন পেলেই ধন্য তারা
বেঁচে থাকাই তাদের সুখ।
দুলাল গাজীর দ্বিতল বাড়ি
প্রতিপত্তি আছে বেশ।
নেশার ঘোরে ছেলেটা তার
ক'দিন হলো নিরুদ্দেশ।
গরিব চাষির ছেলে সুজন
বিদ্যাবদ্ধি তুল্যহীন।
চাকরিটা তার হয়নি আজও
গৃহে অভাব নিত্যদিন।
জামিল সাহেব উচ্চ পদের
চাকরিটা তার সরকারি।
দুই সতিনের ঝগড়াবিবাদ
লেগেই আছে তার বাড়ি।
মির্জা মতিন মস্ত উকিল
দম্ভদাপট দ্ব্যর্থহীন।
দুরারোগ্য ব্যাধির জেরে
ক'দিন হলো শয্যাশীন।
গুলবাহারের গুণী স্বামী
মস্তবড় অফিসার।
পরকীয়ার বিরূপ ছোবল
ভেঙে দিল সে সংসার।
ইস্টিশনে বৃদ্ধ নারী
নিত্য করে অবস্থান।
তিন কুলে তার কেহ নাহি
পেটের দায়ে ভিক্ষা চান।
হন্যে হয়ে ছুটছি সবাই
সুখপাখিটা কোথায় রে?
ইন্দ্রপুরীর অচিনপাখি
অধরা এই সংসারে।
English Version:
The Happiness Bird
In search of happiness, humans run, The weariness of the path is endless.The true nature of the happiness bird, Has never been known to anyone.
Akbar Ali is wealthy, Yet his wife Zulekha weeps.Twenty years have passed by,
No children are in sight.
Madhu Dhali pulls a rickshaw, Three dear faces in his family.They feel blessed just getting food, Merely staying alive is their happiness.
Dulal Gazi has a two-story house, And quite a lot of influence.Under the spell of addiction, his son Has been missing for a few days.
Sujan is a poor farmer's son, His intellect and wisdom are incomparable.Yet he hasn't got a job to this day, Want and poverty reside daily in his home.
Mr. Jamil holds a high position, His job is a government one. But the quarrels between his two wives Never cease in his household.
Mirza Matin is a great lawyer, His arrogance and power are undeniable. Due to an incurable disease, He has been bedridden for a few days.
Gulbahar's talented husband Is a very big officer.The adverse strike of an extramarital affair Shattered that family completely.
An old woman at the station Resides there day after day. She has no one in the world,
And begs for food to fill her stomach.
Frantically, we are all running, Where is that happiness bird? The unknown bird of Indra's palace Remains elusive in this world.
The original bengali poem was written by me, but the English translation was done with the help of AI
Copyright: This is a self-written story by [Abbas Ali]. All rights reserved.