I wrote a poem in the spring, which was published here today.Let's read the spring poem.
বসন্ত এল
বাংলা সংস্করণ (Bengali Version):
বসন্ত এল আজি ধরনিতলে
ডাকে পাখি ফোটে ফুল বৃক্ষডালে।
রঙে রূপে প্রকৃতি, পুষ্পে শোভিত
উতল হাওয়ায় হিয়া হিল্লোলিত।
আজি বৃক্ষ তরু সাজে নব পল্লবে
মধুরও মলয় বহে নব সৌরভে।
বিচিত্র রঙে হাসে পুষ্পকানন
ভ্রমরের গুঞ্জনে জাগে শিহরণ।
আম্রকুঞ্জ আজি মুকুলে শোভিত
কুহুতানে বনতল হলো মুখরিত।
শিমুল পলাশে রাঙানো ভুবন
পাখিদের কলতানে শিহরিত মন।
সখা আর সখি হাসে বাগিচার কোলে
পুলক প্রবাহে আজি চিত্ত দোলে।
নব-প্রেম প্রীতিসুখ জাগে প্রাণে প্রাণে
না-বলা কথা কহে এই ফাল্গুনে।
আজি সখা দেয় কবরীতে পুষ্পমালা
নবরূপে নবপ্রীতে সখি উতলা।
প্রমোদ বিহারে গাহে যুগলে
নব গীত নব সুর বাজে ভূতলে।
বসন্ত এল আজি নবীন উচ্ছ্বাসে
রাঙা নেশা জাগিছে দখিনা বাতাসে।
আজি পুঞ্জিত বাসনা হলো জাগ্রত
ফাল্গুনের বাঁশিতে ধরা মুখরিত।
Spring Has Arrived
ইংলিশ সংস্করণ (English Version):
Spring has arrived today on this earth, Birds are singing, flowers bloom on branches with mirth.Nature is adorned with colors, beauty, and flowers bright, The restless breeze fills the heart with pure delight.
Today, trees and plants dress in tender new leaves, A sweet southern breeze flows, new fragrance it weaves.The flower garden smiles in diverse hues untold, The buzzing of bees makes a thrill unfold.
The mango grove is now adorned with new buds, The cuckoo's melody echoes through the woods.The world is painted red in Shimul and Palash bright,
The chirping of birds fills the soul with delight.
Friends and lovers smile in the garden’s embrace, A wave of joy makes the restless heart race.New love and affection awaken in every soul,Unspoken words find a voice in Falgun's stroll.
Today, the lover puts a garland on his beloved's hair,In new form and affection, she feels restless and fair.The couples sing together in a joyful romance, New songs and new melodies on earth advance.
Spring has arrived today with a fresh, youthful cheer, A crimson passion wakes in the southern breeze near.Accumulated desires have awakened at long last, The flute of Falgun echoes through the world vast.
The original bengali poem was written by me, but the English translation was done with the help of AI
Copyright: This is a self-written story by [Abbas Ali]. All rights reserved.