দু'দিনের পৃথিবীতে / In this Two-Day World
Bangla Version:
দু'দিনের পৃথিবীতে, ধনমান লভিতে কতই না খুঁজি চোরাগলি! ন্যায়-অন্যায় বোধ, সেই কবে হলো রুদ্ধ বিবেকের কাছে হই বলি।
স্বার্থের দ্বন্দ্ব যেথা, কৌশলী মোরা সেথা চাতুর্যে কথা বেশ বলি।অন্যের দাবি কেড়ে, নিজের পাল্লাভরে স্বস্তির নিঃশ্বাস ফেলি।
বিত্তবিভব নেশা, দিন দিন বাড়ায় আশা বেছে নিই কত কৌশল।করি কত কারসাজি, তোষামুদেও আছি রাজি যদি হয় লক্ষ্য সফল।
নিজের তরেই বাঁচি, সম্পদ রাশি রাশি চাহিদার শেষ নেই আমার।যত পাই তবুও, ভাবি না তো কভুও চারপাশে কী হলো কাহার।
চলিফিরি কত সাজে, মিল নেই কথা কাজে অন্যকে কভু দিই ধোঁকা।মুখে প্রীতি কথা, অন্তরে কপটতা বিশ্বাসে ওরা হয় বোকা।
পথচলা আছে বাকি, কৌশলে পাশে রাখি পাড়ি দিই দুর্গম গিরি।লক্ষ্যটা কাছে পেলে, প্রতিদান যাই ভুলেভাসাই স্বার্থের তরি।
মুখোশের আড়ালে ঢাকা, কথা বলি মধুমাখা কখনো-বা ধর্মের লেবাসধারী।আলহাজ্ব নাম ধরে, ডাকিস আমায় ওরে সমাজোতে নাই মোর জুড়ি।
অবৈধ আয় হতে, দান করি নিজ হাতে জনতার মাঝে হই দাতা।ইচ্ছেটা জাগে মনে, ভেবে যাই ক্ষণে ক্ষণেহতে চাই আগামীর নেতা।
দ্বিধাবোধ নেই তবে, বলছি না দোষী সবে মানবতা হয়নি তো শেষ।নীতিবান আছে বলে, জগতটা আজও চলে যদিও পাশেই থাকে ক্লেশ।
সম্প্রীতি ছায়াতলে, এসো ভেদাভেদ ভুলে ন্যায়ের পথে ফিরে যাই।দু'দিনের এ পৃথিবী, যেতে হবে ফেলে সবি তবুও কেন এত চাই?
English Version:
In this Two-Day World
In this two-day world, to gain wealth and fame, How often do we seek the back alleys! The sense of right and wrong was blocked long ago, We sacrifice ourselves at the altar of conscience.
Where there is a conflict of self-interest, we are clever there, We speak with great cunning.Snatching others' rights, filling our own scales, We heave a sigh of relief.
The addiction to wealth increases hope day by day, We choose so many tactics.We play so many tricks, we are even ready to flatter, If only the goal is successful.
We live only for ourselves, with heaps of wealth, There is no end to my demands.The more I get, still I never think What happened to whom around me.
We move around in many disguises, there is no match between words and deeds, We often deceive others.Words of love on the lips, hypocrisy in the heart, Out of trust, they become fools.
The journey is yet to be completed, we keep tactics by our side, We cross the treacherous mountains.Once the goal is close, we forget the return, And set sail the boat of self-interest.
Hidden behind a mask, I speak sweet words, Sometimes wearing the garb of religion.Calling me by the name of Alhaj, O people, There is no match for me in society.
From illegal income, I donate with my own hands, I become a donor among the public.The desire arises in the mind, I think moment by moment, I want to be the leader of tomorrow.
There is no hesitation though, I am not saying everyone is guilty, Humanity has not come to an end.Because the righteous exist, the world still goes on, Even though suffering remains right beside.
Under the shadow of harmony, come forgetting all differences, Let us return to the path of justice.This two-day world, everything must be left behind, Yet why do we desire so much?
The original bengali poem was written by me, but the English translation was done with the help of AI
Copyright: This is a self-written story by [Abbas Ali]. All rights reserved.