অসাধারণ এক মুভি

waves80(45)
Published in
#review
Words
400
Reading
2 min
9y

কোথায় নাকি কোন তুর্কী বেডা তার বউয়ের প্রেমে পড়েছে এ নিয়ে সুদূর বাংলাদেশের মুভি প্রেমীদের উন্মাদনা, চিল্লা-চিল্লি, হৈ-চৈ দেখে আমিও দেখতে বসেছিলাম ( শুয়েছিলাম) Mucize বা the miracle নামে পরিচিত তুর্কী সিনেমাটি।
মুভি দেখার পর তো আমি পুরাই থ , এবং থ এর পর আরো যত অক্ষর আছে আমি সব।
কি অসাধারণ মুভি। কি অসাধারণ সব কিছু।
সিনেমার নামের "অলৌকিক" অর্থের সাথে সাথে মুভিতে দেখানো কাহিনীটাও ছিলো অলৌকিক।
মুভির গল্পটা হয়তো গল্প হয়েই রয়ে যেতো যদি এটা শুধুই গল্প হতো,কিন্তু এ তো শুধু গল্প নয়।এটা বাস্তব, বাস্তবতা ও প্রত্যেকটি গ্রাম্য মানুষের জীবন বৃত্তান্ত,
এটা একজন মানুষকে ঘিরে তৈরী একটি সত্য কাহিনী থেকে অনুপ্রাণিত,একটি সত্য ঘটানা অবলম্বনে নির্মিত।
পরিচালক কোনো এক অজপাড়া গ্রামের একদল ভালো লাগার মানুষ ও একজন হৃদয়স্পর্শী মানবের অলৌকিক ঘটনাকে কি সুন্দর মায়াবী হাতে আবেগী সাজে সাজিয়ে পর্দায় তুলেছেন।
কি শৈল্পিক ছোয়া তার কাজে, কি অসাধারণ মেকিং তার।
কোথায় হাতে গণা কিছু মানুষের ছোটো একটা বাজারে ছোট দুইটি মায়াবী কন্যার বেলুন ও আইস্ক্রীম ক্রয় থেকে শুরু করলেন আর কোথায় নিয়ে গল্পের ইতি টানলেন। এক কথায় যাকে বলে মন্ত্রমুগ্ধ।
ইন্টার্বেল শেষ কিন্তু এখনো আঁচ করতে পারি নি আসলে মূল গল্পটা কাকে নিয়ে,বুঝতে পারলাম না যে, গুরুত্বপূর্ণ সব চরিত্রের চিপায় আটকে থাকা এই লোককটায় যে গল্পের মূল হিরো, তিনি দর্শকদের আঁচই করতে দিলেন না আসলে সামনে কি হতে যাচ্ছে বা সামনে কার জন্য এতো গল্প সাজানো হচ্ছে।
সিম্পল একটি কাহিনী তার জাদুই ছোয়ায় হয়ে উঠেছে এক বর্ণনাতীত কাহিনী।
কি মায়ামুগ্ধ সব সিন।কি হৃদয়গ্রাহী লোকেশন।
অভিনেতা, ক্যামেরা ম্যানের প্রশংসা না হয় বাদই দিলাম।

একটি পাহাড়ি এলাকা, একদল গ্রামের সাদা-সিদে বয়োবৃদ্ধ নারী পুরুষ।
কিছু বাচ্চা আর যুবক-যুবতী।
স্কুল বিহীন গ্রামে নতুন আগত এক টিচার।
একদল ডাকাত বাহিনী আর মানুষের কাছে কষ্ট পাওয়া এক লোক ও তার সঙ্গী সেই দৃষ্টি নন্দন ঘোড়া,যেন সে তার মালিকের সব কষ্টের নিরব সাক্ষী।
এসব নিয়ে তৈরী ২ ঘণ্টা ১৬ মিনিট যেনো শুধুই ভালো লাগা আর মুগ্ধতা।

আমার ভালো করে লিখতে না জানা হয়তো পাঠকের কাছে এই মুভির মান ও দেখার আগ্রহ অনেক কমিয়ে দিতে পারে
কিন্তু আমার দেখা হাজারো মুভির মঝে এই মুভিটি দখল করে আছে সর্বোচ্চ চূড়া ও এক নাম্বার স্থানটি।

IMDb..7.4/10..

এতো কিছুর পর একটা ধন্যবাদ প্রাপ্য সেই অচেনা অজানা শ্রদ্ধেয় #আব্দুররহমানসোহাগ ভাই, যিনি তার মূল্যবান সময় থেকে কিছু সময় বের করে আমাদের জন্য এই মুভির বিসাব করছেন এবং ভালো লাগাটা আমাদের সবার সাথে ভাগাভাগি করেছন।
ধন্যবাদ #আব্দুররহমানসোহাগ ভাই।
যদিও আপনি আমার এই পোস্ট দেখবেন না তারপরেও উপকারকারী লোকগুলোকে স্মৃতির পাতায় কিংবা মনের মাঝে জাগা করে দিতে এর চেয়ে বিকল্প পথ আর কি হতে পারে।

অসাধারণ এক মুভি | Ecency