Best Singing App

Words
182
Reading
1 min
Listen
Play
7y

20190703_021755.jpg

Image source

বন্ধুরা আজকে আপনাদের জন্য একটি দারুন অ্যাপ নিয়ে আসলাম। যে অ্যাপটির মাধ্যমে আপনারা শিল্পীদের মত গান গাইতে পারবেন, মিউজিকের সাথে। আপনারাই স্টুডিওতে গান অনেকেই হয়তো শুনেছেন, শিল্পীরা যখন স্টুডিওতে গান গায় তাদের ভয়েজ অনেক ভালো শোনায় এবং গানটা অনেক শ্রুতি মধুর হয়। তেমনি এই অ্যাপটির মধ্যেও স্টুডিওর মত গান গাওয়ার সুযোগ রয়েছে। আপনি পৃথিবীর যে কোন গানের মিউজিকের সাথে আপনার নিজের ভয়েস দিয়ে গান গাইতে পারবেন। আপনার পছন্দমত আপনারা চাইলে এই অ্যাপটি ব্যবহার করে নিজেকে সুপারস্টারদের কাতারেও নিয়ে যেতে পারেন।।

এই অ্যাপ টির মধ্যে আপনি চাইলে একা ও গান গাইতে পারেন আবার চাইলে আপনি দুইজন একসাথে ও গান গাইতে পারেন, আপনার পার্টনারের সাথে। বন্ধুরা এই অ্যাপটি খুবই জনপ্রিয় একটি অ্যাপ। এই অ্যাপ টির মধ্যে আপনি যেকোন গান সার্চ করলে পেয়ে যাবেন। আর আপনার নিজের ভয়েস দিয়ে সেই গানটা রেকর্ড করে রাখতে পারবেন। এখান থেকে আপনি সরাসরি ইউটিউবে আপলোড করতে পারবেন। কিংবা ফেসবুকে আপলোড করতে পারবেন। আপনি অনেক ফেমাস হয়ে যাবেন যদি আপনি ভালো গান গাইতে পারেন।

আশা করি বন্ধুরা এই অ্যাপটি আপনাদের কাছে খুবই ভাল লাগবে। যারা অ্যাপটি ব্যবহার করতে ইচ্ছুক এখনই প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে নিবেন।

ধন্যবাদ

Best Singing App | Ecency