লেখাপড়া করেও কেন চাকরি পাই-না | বর্তমান সময়ে আমরা সবাই চাকুরী প্রার্থী।চাকরির লেখাপড়়া
বর্তমান সময়ে আমরা সবাই চাকুরী প্রার্থী।বর্তমান দিনে যা পরিস্থিতি- লক্ষাধিক চাকুরীপ্রার্থীর বিপরীতে স্বল্প পদ, কোটা, লবিং ও প্রশ্ন ফাঁসের কারণে আমরা মধ্যবিত্ত ঘরের ছেলে-মেয়েরা একই বৃত্তের মধ্যে ঘুরপাক খাচ্ছি। আমাদের দুঃখ-কষ্ট বোঝার জন্য -এমন ধরনের মানুষ খুঁজে পাওয়া যাবে না, বলতে গেলে খুবই নগন্য - ভালো চরিত্রের মানুষ খুবই অল্প।আবারো ধন্যবাদ জানাই, তরুণদের চাকুরীপ্রার্থীদের সমস্যা নিয়ে এবং আন্তরিকতা নিয়ে এই পোস্ট দেখার জন্য।
বর্তমান আরেকটি বড় অ-সামঞ্জস্যতার নাম ‘সরকারী চাকরীর কোটা ব্যবস্থা’।উচ্চপদস্থ কর্তাব্যক্তিরা বিষয়টা বুঝেও যেন না বোঝার ভান করে থাকেন, মনে হয় যেন একেবারে বুঝতে পারছেন না। ৫৬% কোটা ব্যবস্থায়, তুলনামূলক কম নম্বরপ্রাপ্তরা সরকারী চাকুরী পেয়ে যায় শুধু কোটাধারী হবার কারণে (এদের মধ্যে অনেকেই আবার ভুয়া কোটাধারী থেকে নিযুক্ত)।
পরবর্তী লেখায় যৌক্তিক কারণসহ বিষয়টা তুলে ধরার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। এতেকরে সিদ্ধান্ত গ্রহণকারী ব্যক্তিদের বোধোদয় হলে
আমাদের মতো গরীব পরিবারের ছেলে-মেয়েরা চাকুরীপ্রার্থীদের অনেক উপকার হবে।