যদি

Words
82
Reading
1 min
8y

আরেকবার যদি জন্ম নিতাম ...
আমি প্রকৃতি হতাম ....
তোমার কলমের কালিতে ,
খবরের কাগজের পাতাতে,
সবার মন ছুঁয়ে যেতাম!

image

      আমি আবার যখন জন্ম নিবো...
      কোন কাননের ফুল হবো.....
        বাতাসে সুবাস বইবে
        অলি তুমি মাতোয়ারা হবে

আমি জোনাক হয়ে আলো দিবো!

  আমি আবার যদি জন্ম নেই
                            এ ধরাতেই,

আমি গীতিকার সুরকার হবো
তোমার কন্ঠে সেই গান হয়ে বাজবো
তুমি ছাড়া সেই গানের আর কোন গায়ক নেই!!

        আমি জন্ম নিবো,
         মাটি হবো...

মাটিতে বাঁচবো
মাটিতেই মিশবো
তুমি ছাড়া আমি কেন অন্য কারোর হবো??

যদি | Ecency