শুভ সন্ধ্যা বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভাল আছেন আপনাদের মাঝে আজকে আবারো আরও একটি বাংলা গান শেয়ার করতে চলেছে আসলে গানটি আমি অনেক সুন্দর করে গাইতে চেয়েছিলাম কিন্তু আমার মোবাইলটা একটু নষ্ট হয়ে গেছে যার জন্য সাউন্ড কোয়ালিটি টা একটু বেড়ে গেছে।
যাইহোক আমি মনে করি তারপরও আপনাদের কাছে ভালো লাগবে
গানটির নাম
তুমি আমার মনের মানুষ
শিল্পী
সাবিনা ইয়াসমিন ও রফিকুল আলম
গানের কথা
তুমি আমার মনের মানুষ
মনেরই ভিতর
তুমি আমার জান বন্ধু
অন্তরের অন্তর
তুমি আমায় করো নাকো
কোনদিনও পর
তোমায় এক নজর না দেখলে পরে
পরান আমার পোড়ে
দেখলে পরে দুই নয়নে
তৃষ্ণা আরো বাড়ে
সামনে আমার প্রেমের সিন্ধু
পাইনা তারে এক বিন্দু
হায় আমি অভাগিনী
পিপাসার কাতর
তুমি আমার জান বন্ধু
অন্তরের অন্তর
তুমি আমায় করো নাকো
কোনদিনও পর
তোমার এত ভালোবাসা আমি
বল কোথায় রাখি
বুকের খাঁচায় বন্দী থেকো
ওগো অবুঝ পাখি
তোমার প্রেমে আমি অন্ধ
ফিরে যাওয়ার পথ বন্ধ
ইচ্ছে করে জনম ভরে
করিগো আদর
তুমি আমার জান বন্ধু
অন্তরের অন্তর
তুমি আমায় করো নাকো
কোনদিনও পর
▶️ 3Speak