Bangla cover song:- জন্ম আমার ধন্য হলো মাগো এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো,,

Words
183
Reading
1 min
Listen
Play
6y


শুভ সন্ধ্যা বন্ধুরা সবাই কেমন আছেন সকলকে আমার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদের মাঝে একটি দেশাত্মবোধক গান শেয়ার করছে জানিনা কেমন গাইতে পেরেছি তবে আমরা কমবেশি সবাই দেশকে ভালবাসি এবং দেশের জন্য কিছু করতে চাই এবং দেশের গান ভালো লাগবে না এমন কেউ নেই কারণ দেশের গান সবার কাছে অনেক ভালো লাগে।

তাই আমার ছোট্ট একটু চেষ্টা আপনাদের সাথে কিছু সময় পার করার জন্য একটি গান শেয়ার করছি।

যদি আপনাদের কাছে আমার কন্ঠ থেকে এই গানটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের মতামত জানাবেন।

গানটির নাম

জন্ম আমার ধন্য হলো মাগো এমন করে আমায় কেন ডাকো,,,

কণ্ঠশিল্পী

সাবিনা ইয়াসমিন

গানের কথা

জন্ম আমার ধন্য হলো মাগো
এমন করে আকুল হয়ে
আমায় তুমি ডাকো।।
তোমার কথায় হাসতে পারি
তোমার কথায় কাঁদতে পারি
মরতে পারি তোমার বুকে
বুকে যদি রাখো মাগো।।
তোমার কথায় কথা বলি
পাখির গানের মতো
তোমার দেখায় বিশ্ব দেখি
বর্ণ কত শত।
তুমি আমার—খেলার পুতুল
আমার পাশে থাক মাগো।।
তোমার প্রেমে তোমার গন্ধে
পরান ভরে রাখি
এইতো আমার জীবন-মরণ
এমনি যেন থাকি।
বুকে তোমার—ঘুমিয়ে গেলে
জাগিয়ে দিও নাকো মাগো

Source


▶️ 3Speak

Bangla cover song:- জন্ম আমার ধন্য হলো মাগো এমন করে আকুল হয়ে আমায়... | Ecency