চতুরঙ্গরাম
ছাগী গায় চতুরঙ্গ বেড়ার ধারে।
গাইয়ে ষাঁড়-সাথে বাছুর হাম্বা রবে
ভীষণ নাদ ছাড়ে,
ফেটে বুঝি গেল কান, প্রাণে মারে!
শুনিয়া হাই তোলে ভেউ ভেউ রোলে–
ভুলোটা পগার-পারে॥
তেলেনা –
ডিম নে রে, তা দেরে, আমি না রে,
তুই দে রে; নে রে ডিম, দে রে তা,
তা দে না,
ওদের না না, তাদের না না, তুই
দে রে ডিম!
ওদের নাড়ি তাদের নারী দেদার নারী,
দে রে নারী, যা ধেত, টানাটানি!
সরগম –
ধা পা র ধা রে গা, গা রে গা ধা,
গা রে গা ধা, নি ধা মা মা
পা রে নি, মা রে গা, সা রা শা মা।
তবলার বোল –
ভেগে যা, মেগে খা, মেরেকেটে খা,
মেরে কেটে খা, তেড়ে ধরে কাট দুম,
মেরে কেটে খা, তেড়ে ধরে কাট দুম,
নাক ধরে টান, কান দুটি যাক,
শুধু কাটা থাক দুম॥
source:https://www.ebanglalibrary.com/nazrul/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae-%e0%a6%9b%e0%a6%be%e0%a6%97%e0%a7%80-%e0%a6%97%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%9a%e0%a6%a4%e0%a7%81%e0%a6%b0%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97-%e0%a6%ac%e0%a7%87%e0%a7%9c%e0%a6%be/