কে ওখানে? কি কর? সব দিকে কী হাহাকার।দেখ আমার শাখা-প্রশাখা ও পাতা শুকিয়ে যাচ্ছে। আমার খাবার নাই, পানি নাই।আমি ক্রমেই আমি দূর্বল হয়ে নুতন সৃষ্টির সামর্থ হারাচ্ছি।আমার দিকে কেউ তাকালে কষ্ট পায়। আমার কোন যত্ন হয় না। শুধু অতিথি আসলে টেবিলের সামনে থেকে সম্মান রেথে চলেছি। এক সময় প্রবেশ দ্বার থেকে শোবার ঘর পর্যন্ত অফিসের শোভা বর্ধন করেছি, এখন শূণ্যের কোঠায়। এক সময় এখানে অনেক মানুষের সমাগম হতো, আমাকে সজীব রাখতে সকাল ও বিকাল পরিচর্যা করতো। বর্ষায় পর্যাপ্ত পানি পেতাম, বর্ষা শেষে আমার ঘরটা রঙিন করে আমার মর্যাদা বৃদ্ধি করা হতো, আমি থাকতাম তরতাজা।আমরা তোমাদের কর্ম চঞ্চল রেখে মর্যাদা রক্ষা করে চলেছি। এখন মানুষের অভাবে আমার্ এই অবস্থা। আমার সামনে শুধু সল্পকালিন রঙিন সমারোহ সৃষ্টির জন্য কত পরিকল্পনা, করিৎকর্মা লোকের ব্যস্ততা, আয়োজন্ করা হচ্ছে পর্যাপ্ত খাবার, প্রস্তুত হচ্ছে তাদের আবাসন। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হবে রূপলাবণ্যময়ী পাপড়ীর ছবি প্রতিযোগীতা। সবই পুরাতন, সৃষ্টির অভাব, আবিষ্ককার কি হচ্ছে? কে হবে আমাদের পালন কর্তা, কাকে অনুসরণ করব, কে নেবে আমাদের দায়িত্ব, কিভাবে রক্ষা করব মর্যাদা। পরিবর্তনকে স্বাগত জানিয়ে নতুনের আস্বাদন গ্রহনের জন্য বেচেঁ থাকব।
Writer: @tuki