ঢাকা বিশ্ব বিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয় ?

Words
203
Reading
1 min
Listen
Play
9y

 

ছাত্র-ছাত্রীদের  জন্য বিশ্ববিদ্যালয়ের দ্বার উন্মুক্ত হয় ১৯২১ সালের ১ জুলাই।১৯১২ সালের ২  ফেব্রুয়ারি ঢাকায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন তৎকালীন  ব্রিটিশ ভারতের ভাইসরয় লর্ড হার্ডিঞ্জ।এর মাত্র তিন দিন পূর্বে ভাইসরয় এর  সাথে সাক্ষাৎ করে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আবেদন জানিয়ে ছিলেন ঢাকার  নবাব স্যার সলিমুল্লাহ, ধনবাড়ীর নবাব সৈয়দ নওয়াব আলী চৌধুরী, শেরে বাংলা  এ. কে. ফজলুল হক এবং অন্যান্য নেতৃবৃন্দ।২৭ মে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার  জন্য প্রস্তাব করেন . ১৯১৩ সালে প্রকাশিত হয় নাথান কমিটির ইতিবাচক রিপোর্ট  এবং সে বছরই ডিসেম্বর মাসে সেটি অনুমোদিত হয়। ১৯১৭ সালে গঠিত স্যাডলার  কমিশনও ইতিবাচক প্রস্তাব দিলে ১৯২০ সালের ১৩ মার্চ ভারতীয় আইন সভা পাশ করে  'দি ঢাকা ইউনিভার্সিটি অ্যাক্ট (অ্যাক্ট নং-১৩) ১৯২০'। সৃষ্টির শুরুতেই  ঢাকা বিশ্ববিদ্যালয় নানা প্রতিকূলতার মুখে পড়ে। কলকাতার তত্কালীন একটি  শিক্ষিত মহল ঢাকায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করে। এ ছাড়া ১৯১৪  সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা নিয়ে  অনিশ্চয়তা দেখা দেয়।১৯১৭ সালের মার্চ মাসে ইম্পেরিয়াল লেজিসলেটিভ  কাউন্সিলে সৈয়দ নওয়াব আলী চৌধুরী সরকারের কাছে অবিলম্বে ঢাকা  বিশ্ববিদ্যালয় বিল পেশের আহ্বান জানান। ১৯২০ সালের ২৩ মার্চ গভর্নর  জেনারেল এ বিলে সম্মতি দেন। এ আইনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার  ভিত্তি। এ আইনের বাস্তবায়নের ফলাফল হিসেবে ১৯২১ সালের ১ জুলাই যাত্রা শুরু  করে ঢাকা বিশ্ববিদ্যালয়।থম শিক্ষাবর্ষে বিভিন্ন বিভাগে মোট ছাত্রছাত্রীর  সংখ্যা ছিল ৮৭৭ জন এবং শিক্ষক সংখ্যা ছিল মাত্র ৬০ জন। 

source: http://www.beshto.com/questionid/21485
ঢাকা বিশ্ব বিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয় ? | Ecency