হৃদয় কেন চাহে হৃদয়

Words
65
Reading
1 min
Listen
Play
9y

 পিলু-খাম্বাজ –

 কারফাহৃদয় কেন চাহে হৃদয়
আমি জানি মন জানে।
জানে নদী কেন যে সে
ছুটে যায় সাগর পানে॥
কেন মেঘ বারি চাহে
জানে চাতক জানে মেঘ,
জানে চকোর দূর গগনের
চাঁদ কেন তারে টানে॥
কুসুম কেন শিশির
জানে শিশির জানে ফুল,
জানে বুলবুল আছে কাঁটা
তবু যায় গুল-বাগানে॥
নয়ন চাহে নয়ন-বারি
মন চাহে মনোব্যথা,
প্রাণ আছে যার সেই জানে
কেন চায় প্রাণে প্রাণে॥ 

source:https://www.ebanglalibrary.com/nazrul/%e0%a6%b9%e0%a7%83%e0%a6%a6%e0%a7%9f-%e0%a6%95%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b9%e0%a7%87-%e0%a6%b9%e0%a7%83%e0%a6%a6%e0%a7%9f/