RE: RE: আমি নাকি রাষ্ট্রের মালিক?
You are viewing a single comment's thread from:

RE: আমি নাকি রাষ্ট্রের মালিক?

Words
179
Reading
1 min
Listen
Play
6y

আপনার স্ট্যাটাসে মাঝে মাঝে কমেন্ট করতে গিয়ে থমকে যেতে হয়। বোঝাই যাচ্ছে, যে শব্দগুলো দেখে আমাকে থমকে যেতে হচ্ছে- সেগুলো আপনার অন্তরের অন্তস্থল থেকে উৎসারিত।

আসলেই মাঝে মাঝে নিজের আবেগকে কন্ট্রোল করা কঠিন হয়ে যায়। তখন ভেতর থেকে এ ধরনের গালি বের হয়ে আসে, তীক্ষ্ণ শব্দগুলো বের হয়ে আসে।

মেজর সিনহার মৃত্যু নিয়ে আমি আজ পর্যন্ত কোন লেখা লেখিনি, কোথাও আলোচনায় অংশগ্রহণও করিনি। আজকে মিডিয়া এত হাইলাইট করছে ঘটনাটিকে। এর আগে এতগুলো ক্রসফায়ার বাংলাদেশে ঘটেছে, সবগুলোতে মিডিয়ায় এক লাইনের শিরোনাম ছিল:

পুলিশের বন্দুকযুদ্ধে সন্দেহভাজন মাদক ব্যবসায়ী নিহত।

কত মানুষকে তারা রে পকেটে ইয়াবা গুঁজে দিয়ে সন্দেহভাজন মাদক ব্যবসায়ী বানিয়ে দিয়েছে, তার হিসেব নিতে সাংবাদিকরা সেদিন তৎপর হয়নি। আজ সেনাবাহিনীর একজন সাবেক কর্মকর্তা বলে মেজর সিনহাকে নিয়ে সাংবাদিকদের এত দৌড়ঝাঁপ!

অথচ সাংবাদিকরা যদি আগে সোচ্চার হতো, যদি প্রশাসনকে জবাবদিহি করতে বাধ্য করত যে- একজন সন্দেহভাজন মাদক ব্যবসায়ীকে তারা গুলি করে নির্বিচারে হত্যা করতে পারে কিনা? আমাদের রাষ্ট্র ব্যবস্থায় মাদকব্যবসার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নয়, যেখানে সেখানে সন্দেহভাজন শব্দটি দিয়ে তাদের মৃত্যুকে কিভাবে বৈধ করে ফেলে?

তাহলে হয়তো মেজর সিনহাকে প্রাণ দিতে হতো না। এ থেকে বুঝা যায় আমাদের জীবনের মূল্য কতটুকু।