### ঘুম ###

tanyagray(39)
Published in
#poem
Words
79
Reading
1 min
Listen
Play
8y

sleeping-32750_960_720.png

ঘুম তমাকে দিচ্ছি ছুটি
করছি হুশিয়ার।
পড়ার সময় আসলে তোমায়
করব পরিহার।
খেলাধুলা অন্য কাজে
পাইনা তোমার দেখা ,
তোমার জন্য পিছিয়ে আমি
হয়না পড়া শেখা ।
যখন আমি টিভি দেখি
তখন থাক চুপ ,
গল্পে মেতে যখন থাকি
সে সময় দাও ডুব ।
পড়ার ক্ষণে তুমি কেন ?
দাও যে বিরম্বনা ,
তোমার জন্য ভাল রেজাল্ট
এবার যে হল না ।
এখন আমি খুব সচেতন
আসবে নিঝুম রাতে
আবার তুমি চলে যাবে
প্রাক ফজর বেলাতে ।

Image source